বর্তমান ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশটাই দীনেশ কার্তিকের চোখে সেরা

Dinesh Karthik
Dinesh Karthik. ( Photo Source: BCCI )

অনেকেই একসময় ভেবেছিলেন যে তাঁর কেরিয়ারের সূর্য অস্ত গিয়েছে। কিন্তু দীনেশ কার্তিক কখনোই সেই কথা বাবেননি। দীর্ঘ তিন বছর ভারতীয় দলের বাইরে থাকলেও, দেশের জার্সিতে ফেরার স্বপ্ন সবসময়ই ছিল তাঁর চোখে। সেইভাবেই প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। গত দুই মরসুমের আইপিএল একেবারেই ভাল যায়নি এই তারকা ক্রিকেটারের। কিন্তু দীনেশ কার্তিক কখনোই আশা ছাড়েননি। এবারের আইপিএলেই দুর্ধর্ষ পারফরম্যান্স করে সেই অসাধ্য সাধন করেছেন তিনি।

গত দুই মরসুম আইপিঅলের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন দীনেশ কার্তিক। আইপিএলের মাঝপথে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বও হাতছাড়া হয়েছিল তাঁর। এরপর এই মরসুম শুরু হওয়ার আগেই তাঁকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতেও দ্বিধা করেননি। নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন দীনেশ কার্তিক। আর সেই সুযোগটাই তাঁকে করে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সুযোগটা কাজে লাগাতে একেবারে ব্যর্থ হননি। আইপিএল  শুরু হওয়ার আগেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছিলেন দীনেশ কার্তিক।

দেশের জার্সিতে সুযোগ পেয়েছেন তারপরই। এখন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা করে ফেলাই এখন দীনেশ কার্তিকের পাখির চোখ। আর সেই পথে এগোতে যে বর্তমান ভারতীয়টিম ম্যানেজমেন্টের তরফে সমস্তরকম সাহায্য তিনি পাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। নানান সময় বিভিন্ন টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন তিনি। কিন্তু দীনেশ কার্তিকের মতে এই টিম ম্যানেজমেন্টই নাকি সেরা। এই মুহূর্তে ভারতীয় দলের ড্রেসিমরুমের পরিবেশটাই দীনেশ কার্তিকের মতে সেরা। ক্রিকেটারদের স্বাধীনতার পাশাপাশি সুযোগ দেওয়ার ক্ষেত্রে এই ম্যানেজমেন্টের যে দর্শন, সেটাই মন জিতে নিয়েছে কার্তিকের।

দীর্ঘ তিন বছর পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক জানিয়েছেন, “আমার মনে হয় এই কথাটা এর আগেও বহুবার বলেছি আমি এবং ভবিষ্যতেও বলে যাব। আমার মতে এই ভারতীয় দলের পরিবেশটাই সবচেয়ে সেরা। কারণ ক্রিকেটারদের ধারাবাহিকতার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের স্বাধীনতাও দেওয়া হয় এখানে। তারা শুধুমাত্র কয়েকদিনের পারফরম্যান্সের বিচারে ক্রিকেটারদের দক্ষতা বিচার করে না। বরং ক্রিকেটারদের অনেক বেশী সুযোগ দেওয়া হয় এখানে। আমার মতে একটা ক্রিকেটারকে সুযোগ দেওয়াটাই বড় ব্যপারে। সেখানে ব্যর্থ হলে তবেই নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার কথা ভাবা হয়”।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার আগেই ভারতীয় দলের ফিনিশার হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর হয়ে প্রতি ম্যাচেই সেই পারফরম্যান্স দেখিয়েছিলেন দীনেশ কার্তিক। এরপর ভারতীয় দলেওসুযোগ পেয়ে সেই কাজই করে গিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতকে সিরিজে সমতায় ফেরাতে প্রধান ভূমিকা নিয়েছিল দীনেশ কার্তিকের শেষ মুহূর্তের অর্ধশতরান।

আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক সেই দীনেশ কার্তিক। শেষ মুহূর্তে নেমে তাঁর সেই ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসেই ১৯০ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই পরিবেশটাই এখন উপভোগ করছেন তিনি।

close whatsapp