ফ্লোরিডাতে জিতেই সিরিজ দখল করতে চায় ভারত, জানালেন দীনেশ কার্তিক

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

লক্ষ্য স্থির হয়ে গিয়েছে। ফ্লোরিডাতে চতুর্থ টি টোয়েন্টি জিতেই সিরিজ পকেটেপুরে ফেলতে চায় টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর আগেই সেই কথা জানাতে কোনওরকম দ্বিধা করলেন না ভারতীয় দলের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  এই মুহূর্তে ২-১  এ সিরিজে এগিয়ে রয়েছে ভারতীয় দল। শনিবার ফ্লোরিডাতে সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। আমেরিকার মাটিতে নামার আগে উত্তেজনার পারদ তুঙ্গে। এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের দখলে করে নিতে চান দীনেশ কার্তিকরা।

ওেস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পরই এশিয়া কাপ। তার আগে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধেই যে শেষ দই ম্যাচে নিজেদেরকে আরও ভালভাবে দেখে নিতে চাইছে ভারতীয় দল তা নিয়ে কোনও সন্দেহ নেই। এথন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া। সিরিজে এখনও পর্যন্ত একটি ম্যাচে হেরেছে ভারতীয় দল। আর কোনও ম্যাচেই হারতে নারাজ টিম ইন্ডিয়া। সেইভাবেই চলচে প্রস্তুতিও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও, দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় দলকে। আমেরিকার মাটিতে আর কোনওরকম ভুল করতে নারাজ দীনেশ কার্তিকরা। নতুন জায়গার আবহাওয়া এবং সেখানকার পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার প্রস্তুতি এখন তুঙ্গে দীনেশ কার্তিকদের। গতম্যাচে সূর্যকুমার যাদবের দাপটে ক্যারিবিয়ান ব্রিগেডকে ৭ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল। এখন শুধুই সিরিজ জয়ের স্বপ্ন দীনেশ কার্তিকদের চোখে।

ম্যাচেনামার আগে দীনেশ কার্তিক জানিয়েছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। আমরা সকলেই জানি ওয়েস্ট ইন্ডিজ কতটা ভাল দল। কিন্তু একটা বিষয়ই সবচেয়ে জরুরী। যখন আমরা সেন্ট কিটসে প্রথম ম্যাচে খেলতে নেমেছিলাম, বারবার আমাদের বলা হয়েছিল সেখানকার পরিস্থিতির সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়ার। আমরা সেটা করতেও চেয়েছিলাম, কিন্তু ততটা দ্রুত কিন্তু সেখানে করতে পারিনি। মায়ামিতে সেই দিকেই আমমাদের সবচেয়ে বেশী নজর রয়েছে”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দলে খুব একটা বড়সড় পরিবর্তন আসার ইঙ্গিত নেই বললেই চলে। তবে এই ম্যাচে কুলদীপ যাদবকে খেলানো হতেও হতে পারে। সেইসঙ্গে রোহিত শর্মার চোটমুক্ত হওয়াটাও টিম ইন্ডিয়ার শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে। শনিবার ফ্লোরিডাতে নামার আগে একটা জিনিসই একটু চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। মায়ামির হাওয়াটাই যেন ভারতীয় দলের সামনে নতুন একটা চ্যালেঞ্জ উপস্থিত করতে পারে।

এই প্রসঙ্গেও দীনেশ কার্তিক জানিয়েছেন, “আমার মনে হয় মায়ামিতে হাওয়াটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। ভারী বলে খেলা হলেও বারবারই শের গতি নিয়ন্ত্রন করে মাঠেচলা হাওয়া। আবার এই হাওয়ার গতির জন্যই বড় শটও খেলতে পারেন ব্যাটাররা। দুভাবেই কাজ করে হাওয়ার গতি”।

close whatsapp