দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাই প্রধান লক্ষ্য দীপক চাহারের

Deepak Chahar
Deepak Chahar. (Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

প্রায় চার মাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন দীপর চাহার। শ্রীলঙ্কা সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে যান তিনি। এরপর আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তরুণ ক্রিকেটারকে। চাঁর পারফরম্যাম্স দেখে প্রশংসা ঝড়েছিল প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলের মুখ থেকেই। সেই দীপক চাহারই চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরেছেন। জিম্বাবোয়ে সফরে ভারতের একদিনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণ অল রাউন্ডার। দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।

২০২১ সালের আইপিএলেই সকলের নজর কেড়েছিলেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং এবং বোলিং দিই জায়গাতেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই তাঁকে ভারতীয় দলে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিল সকলে। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পেয়েছিলেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে অবশ্য জিততে পারেনি ভারতীয় দল। কিন্তু শেষম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন দীপক চাহার। তাঁর দুরন্ত অর্ধশতরান একসময় ভারতের জয়ের সম্ভাবনা জাগিয়েও তুলেছিল।

জিম্বাবোয়ে সফরেই ভারতীয় শিবিরে ফিরেছেন দীপক চাহার

সেই থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপে দীপক চাহারের খেলা নিয়ে আরম্ভ হয়ে গিয়েছিল নানান আসোচনা। এররই ছিল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজ। সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন দীপক চাহার। তাঁকে বিশেষ ঝুঁকি নিতে চায়নি বোর্ডও। সেজন্য আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। যদিও এনসিএতে রিহ্যাব চালিয়ে গিয়েছেন তিনি। অবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীনই সুখবরটা পায় ভারতীয় শিবির।

দীরেঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীপক চাহার। জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের একবার মেন ইন ব্লুজ জার্সিতে মাঠে দেখা যাবে তাঁকে। সেইমতো প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে দেশের জার্সিতে নিজের লক্ষ্যও ্থির করে ফেলেছেন দীপক চাহার। নিউ২৪কে তিনি জানিয়েছেন, “এখন আমি সম্পূর্ণ ফিট রয়েছি। দেশের সজয়ে নিজের অবদান রাখাটাই অন্যতম লক্ষ্য। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ই এখন আমার প্রধান লক্ষ্য”।

অগস্টের মাঝামাঝিই জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। যদিও সিনিয়র সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। দীপক চাহার অবশ্য এই সিরিজ দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন। একপরই রয়েছে এসিয়া কাপ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটাই যে ভারতীয় দলের কাছে অ্যাসিড টেস্ট তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন দীপক চাহার।

close whatsapp