আসন্ন বিশ্বকাপের জন্য নির্বাচকদের নজরে রয়েছেন অর্শদীপ সিং

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

ভারতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমা করেছেন অর্শদীপ সিং। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও বেশ নজর কাড়া পারফরম্যান্স রয়েছে তাঁর। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে অর্শদীপ সিংয়ের দক্ষতা দেখার পর সকলের মুখেই সেই প্রশংসা শোনা গিয়েছে। এবার সেই অর্শদীপকে নিয়েই সুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। আসন্ন বিশ্বকাপে কী ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন েই তরুণ ক্রিকেটার।যদিও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও. নির্বাচকদের স্ক্যানারে যে অর্শদীপ সিং রয়েছেন তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের সদস্য ছিলেন অর্শদীপ সিং। অন্যান্যদের মতো প্রচুর উইকেট তিনি পাননি ঠিকই। কিন্তু ডেথ ওভারে তাঁর পারর্ম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বহু ম্যাচেই শেষের দিকে এসে  মোর ঘুরিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আর সেটাই সকলের নজর কাড়ার জন্য যথেষ্ট ছিল। এরপরই  দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছিলেন পঞ্জাবের এই ২৩ বর্ষীয় তরুণ ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচেই ডেথ ওভারে নজর কেড়েছেন অর্শদীপ সিং

যদিও দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ড। দুই দেশের সফরে ভারতীয় দলের সদস্য থাকলেও অভিষেক হয়নি তাঁর। সেই  অপেক্ষা অবসান হয়েছিল ইংল্যান্ড সিরিজেই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেই অর্শদীপ সিংকে অভিষেক করিয়েছিল ভারতীয় দল। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না, তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ।

এখনও পর্যন্ত ভারতের হয়ে মাত্র তিনটি টি টোয়েন্টিই খেলেছেন অর্শদীপ সিং। নির্বাচকদের নজর যে তিনি কেড়ে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ইনসাইড স্পোর্টকে নির্বাচক সূত্রে জানানো হয়েছে, “অর্শদীপ সিং একজন প্রতিভাবান বোলার এবং দলের সঙ্গে বাঁহাতি সিমার রাখাটা সবসময়ই গুরুত্বপূর্ণ একটা ব্যপার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ সিং। টি টোয়েন্টি বিশ্বকাপের পথে যে তিনি একটি পা বাড়িয়েছেন, তা বেশ স্পষ্ট। বাকি ম্যাচ এবং এশিয়া কাপে তিনি কেমন খেলেন সেটাই দেখার”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে খেলানোর কথা চললেও, শেষপর্যন্ত সেই ফর্ম্যাটে তাঁর অভিষেক হয়নি। যদিও টি টোয়েন্টি সিরিজের প্রথম থেকেঅ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন অর্শদীপ সিং। দুই ম্যাচেই ডেথ ওভারে যথেষ্ট ভাল পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। প্রথম ম্যাচেও অর্শদীপের ঝুলিতে রয়েছে দুটো উইকেট।

আগামী ৮ অগস্ট এশিয়া কাপের জন্য দল নির্বাচন করবেন নির্বাচকরা। অর্শদীপের পারফরম্যান্স দেখে তারাও যে বেশ খুশি তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রতিযোগিতাতেও অর্শদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

close whatsapp