শেষ ওভারে ভুবনেশ্বরের জায়গায় কেন আভেশকে বোলিং দেওয়া হয়েছিল, জানালেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: FanCode )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও, দ্বিতীয় ম্যাচে কিন্তু সেই পারফরম্যান্স ভারতীয় দল দেখাতে পারেনি। যদিও জয়ের সুযোগ ভারতের সামনে ছিল। কিন্তু শেষ ওভারে আভাশ খানের একটা ভুলেই সমস্ত হিসাব বদলে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে দ্বিতীয় ম্যা জিতে নিয়েছে। এওরপর থেকেই আভেশ খানকে বোলিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। ভুবনেশ্বর কুমারের ওভার থাকতেও, কেন আভেশকে দিয়ে বোলিং করানো হয়েছিল তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপ চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। প্রথম ম্যাে ১৯০ রান ককতে পাললেও, দ্বিতীয় ম্যাচে দেড়শো রানও টপকাতে পারেনি তারা। ১৩৮ রানেই থেমে গিয়েছিল ভারতের ইনিংস। যদিও বোলাররা কিন্তু এদিন বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছে। কম রান নিয়ে লড়াই করতে নামলেও, ম্যাচ কিন্তু গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। সেখানেই আর শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল।

আভেশ খানের পাশেই দাঁড়াচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা

শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৬ রান। সেই সময় দুই ওভার বাকি ছিল অভিজ্ঞ তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের। কিন্তু সেই পরিস্থিতিতে ভুবনেশ্বরকে না দিয়ে আভেশ খানের ওপরই ভরসা রেখেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেখানেই ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে পারেননি আভেশ খান। এরপর থেকেই আভেশ খানকে বোলিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

এই জায়গাতে নিজের সিদ্ধান্তের রিছনে কারণ দর্শানোর সঙ্গে আভেশ খানের পাশেই দাঁড়িয়েছেন রোহিত শর্মা। তাঁর মতে সুযোগ না দিলে কাওকেই বোঝা সম্ভব নয়। যদিও এই এক ম্যাচেই ঘটেছে এমন। বোলারদের পারফরম্যান্স নিয়ে বেশ স্বস্তির সুরই কিন্তু শোনা গিয়েছে রোহিত শর্মার গলায়।

ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন, “আমরা সকলেই জানি ভুবনেশ্বর কুমার আমাদের জন্য কী করেছেন। বছরের পর বছর ধরে নানাভাবে সাহায্য করেছে আমাদের। আভেশ খান, অর্শদীপ সিংদের মতো বোলারদের যদি সুযোগ না দেওয়া হয়, তবে কাওকেই বোঝা সম্ভব হবে না। এটা যদিও একটাই ম্যাচ। তাদের তাদের দক্ষতা সকলকে দেখিয়েছে। তাদের পাশে দাঁড়ানোটাই এখন আমাদের প্রধান কাজ”।

শেষ ওভারে আভেশ খান যখন বোলিং করতে যান, সেই সময় ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ১৬ রান। সেই পরিস্থিতিতে প্রথম বলেই নো বল করে ফেলেন আভেশ খান। সেটাই বোধহয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। এরপর ঝড়ের গতিতে রান তুলে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

close whatsapp