কমনওয়েলথ চলার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডিনড্রা ডটিন
আপডেট করা - Aug 1, 2022 12:09 pm

কমনওয়েলথ গেমস চলছে। সেখানেই বার্বাডোজ দলের সদস্য ডিনড্রা ডটিন। রবিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পর হঠাত্ই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ডিনড্রা ডটিন। রবিবারই কমনওয়েলথের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল বার্বাডোজ। সেখানই অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরে গিয়েছে বার্বাডোজ। এরপরই সকলকে চমকে দিয়েছে ডিনড্রা ডটিনের আকস্মিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার।
এবারই কমনওয়েলথ গেমসে প্রথমবার শুরু হয়ে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। সেখানে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করছে বার্বাডোজ। কিন্তু কমনওয়েলথে শুরুটা একেবারেই ভালভাবেই করতে পারেনি বার্বাডোজ। গ্রুপ-এ-তে অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে এক গ্রুপে রয়েছে বার্বাডোজ। সেখানেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরে গিয়েছে বার্বাডোজ। এরপরই আর নিজের সিদ্ধান্ত নিতে খুব একটা সময় নেননি তিনি। অস্ট্রেলিয়ার কাছে হারের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডিনড্রা ডটিন।
২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করেন ডিনড্রা ডটিন
অস্ট্রেলিয়ার কাছে হারের পরই টুইটারে নিদের অবসরের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০৮ সালে অভিষেক হয়েছিল েই তারকা অল রাউন্ডারেরষ ক্যারিবিয়ান মহিলা ব্রিগেডের বহু ম্যাচ জয়ের স্বাক্ষী তিনি। কিন্তু এই মুহর্তে দলের পরিবেশের সঙ্গে নাকি মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁর এছাড়াও বেশকিছু কারণের কথা উল্লেখ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডিনড্রা ডটিনের এই সিদ্ধান্তই সকলকে একেবারে চমকে দিয়েছে।
এই প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, সকলকে অনেক ধন্যবাদ এই ১৪ টা বছর আমার পাশে থাকার জন্য। ১৪ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছি আমি। এবার গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় ঘরোয়া ক্রিকেটেই অংশগ্রহন করতে চাই আমি। সকলকে পাশে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ।
২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের হয়ে অবিষেক হয়েচিল তাঁর। ১৪ বছরের কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন ১৪৬টি একদিনের ম্যাচ। একইসঙ্গে খেলেছেন ১২৬টি টি টোয়েন্টি ম্যাচও। ক্যারিবিয়ান ব্রিগেডের বহু ম্যাচ জয়ের স্বাক্ষীও তিনি। কিন্তু সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না।
সেই উপলব্ধির কথা বুঝতে পেরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই ডিনড্রা ডটিন।