ভিসা সমস্যার কথা ভেবে শেষ দুটো টি২০-র জন্য বিকল্পও তৈরি রাখতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড

Axar Patel
Axar Patel. ( Photo Source: BCCI/Twitter )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যেমন এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই এই সিরিজ নিয়ে উন্মাদনার আরও একটা কারণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটো টি টোয়েন্টি খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৬ ও ৭ অগস্ট ফ্লোরিডাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ দুটো টি টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারতের। কিন্তু এখনও পর্যন্ত দুই দলের ক্রিকেটারদেরই ভিসা এসে পৌঁছয়নি। আর সেজন্যই বিকল্প ব্যবস্থাও তৈরি রাখতে চাইঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

গত ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেওছে ভারতীয় দল। ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জের মাটিতে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে। সেন্ট কিটসে দুটো টি টোয়েন্টি খেলার জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে  ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। সেখানেই তাদের ভিসার জন্য দরকারী কাগজপত্র পেয়ে যাওয়ার কথা। যদিও একনও পর্যন্ত তা হাতে পাননি কোনও দলের ক্রিকেটাররাই।

এখানে যদি সেই কাগজপত্র না পাওয়া যায়, তবে দুই দলকেই ফের একবার ত্রিনিদাদে ফিরে যেতে হবে, সেখান থেকেই ছাড়পত্র নিতে হবে আমেরিকা যাওয়ার। আর যদি তা না হয়, তবে আমেরিকা্ সফর যে কার্যত অনিশ্চিত হয়ে পড়বে তা বলাই বাহুল্য। সময় এগিয়ে আসছে, কিন্তু এখনও পর্যন্ত ভিসার ছাড়পত্র এসে পৌঁছয়নি কোনও ক্রিকেটারের হাতেই।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত শেষ দুটো ম্যাচ ফ্লোরিডায় হওয়ার কথা রয়েছে

এই ঘটনাই খানিকটা উদ্বেগ বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট  বোর্ড কর্তাদের। আমেরিকায় প্রতিযোগিতা আয়োজনের ছাড়পত্র তো আগেই চলে এসেছিল। কিন্তু ভিসা না এলে যে সেখানে কোনও ক্রিকেটাররাই যেতে পারবেন না, তা বোঝাই যাচ্ছে। এমন পরিস্থিতিতে চিন্তা যেমন বাড়ছে, সেইসঙ্গে বিকল্প ব্যবস্থাও ভাবনার কথা শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কর্তাদের মধ্যে। ভিসা না পাওয়া গেলে যেওয়েস্ট ইন্ডিজের মাটিতেই শেষ দুটো ম্যাচও হবে তা বোঝা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তারা।

এই প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফত ক্রিকবাজকে জানানো হয়েছে, “ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শেষ দুটো ম্যাচ আয়োজনের কথাও আমাদের মাথায় রয়েছে। কিন্তু ভিসা সমস্যা যাতে কাটিয়ে ওটা যায় সেদিকেই বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা”।

সোমবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই যে সিরিজ জয়ের দিকে অনেকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া তা বেশ স্পষ্ট। কিন্তু আমেরিকার ম্যাচ আয়োজন নিয়েই এখন একটু বেশী চিন্তিত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তারা।

close whatsapp