সঞ্জু স্যামসন সুযোগ পেলেও, ওপেনিংয়ে তাঁর খেলার সম্ভাবনা নেই বলেই মনে করেন আকাশ চোপড়া
আপডেট করা - Jul 31, 2022 4:52 pm

চোটের জন্য লোকেশ রাহুল ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই। তাঁর জায়গায় এই সিরিজের জন্য ভারতীয় সদজলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। যদিও প্রথম ম্যাচে তাঁকে ওপেনিং করতে দেখা যায়নি। সেই ম্যাচে সূর্যকুমার যাদবকে নিয়ে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু ওপেনিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্কুমার। শুধু তাই নয় তাঁকে ওপেনিংয়ে দেখে অবেকেই কার্যত হতবাকও হয়েছিলেন। প্রশ্নও তুলেছিলেন অনেকে। সোমবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত।
সেই ম্যাচে সঞ্জু স্যামসনকে নিয়ে ওপেনিংয়ে চিন্তা দূরে সরিয়ে রাখারই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই চলতি সিরিজে ভারত যেন একেবারেই ওপেনিং নিয়ে বেশী পরীক্ষা নীরিক্ষা না করে। বরং যে সূর্যকুমারকে নিয়ে ওপেনিং কতরতে নেমেছিলেন রোহিত শর্মা। সেই পরিকল্পনাতেই যেন স্থির হয়ে থাকেন তারা। চলতি সিরিজে বারবার ওপেনার বদলটা ভারতীয় দলের পক্ষে যাবে না বলেই মনে করেন তিনি। শুধু তাই নয় আকাশ চোপড়াও মনে করেন যে এই সিরিজে ভারতও সেই ভুলটা করবে না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লোকেশ রাহুলের পরিবর্তে ভারতীয় দলে এসেছেন সঞ্জু স্যামসন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে জিতেছে ভারতীয় দল। কিন্তু সেখানে ওপেনিংয়ে সূর্যকুমার যাদবকে নিয়ে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে অবস্য তিনি সাফল্য পাননি। অন্যদিকে সঞ্জু স্যামসনের ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। এই ক্ষেত্রে অনেকের মুখেই সঞ্জু স্যামসনের কথা শোনাযাচ্ছে। কিন্তু আকাশ চোপড়ার মতে সূরাযকুমার যাদবকে নিয়েই ওপেনিং করা উচিত্ রোহিত শর্মার।
এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “স়ঞ্জু স্যামসন ভারতের হয়ে দুটো ম্যাচে ওপেনিং করেছেন এবং রান পেয়েছেন ৯৫ রান। পরের ম্যাচে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। কিন্তু সূর্যকে নিয়ে ওপেনিং করার পর আমার মনে হয় না যে ভারতীয় দল প্রতি ম্যাচে তাদের ওপেনিং জুটি পরিবর্তনের পথে হাঁটবে। অর্থাত্ সঞ্জু স্যামসন ওপেনিংয়ের দৌড় থেকে কার্যত ছিকেই গিয়েছেন”।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকে। সেখানে সাফল্যও পেয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে সঞ্জু স্যামসন ৭৭ রানও করেছিলেন। যদিও ওপেনিংয়ের জন্য এই মহূর্তে ভারতীয় দলের অন্দরে প্রতিযোগিতাটাও যথেষ্ট বেশী। একইসঙ্গে আসন্ন টি টোয়েন্টিতে দীপক হুডার সুযোগ পাওয়া নিয়েও মুখ খুলেছেন আকাশ চোপড়া।
তাঁর মতে প্রথম ম্যাচে ভারতীয় দলে সুযোগ পাননি দীপক হুডা। শ্রেয়স আইয়ারকে খেলানো হয়েছিল। কিন্তু ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে যখনই সুযোগ পেয়েছেন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেক্ষেত্রে দীপতক হুডাকে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রেয়সের পরিবর্তে যদি দীপক হুডাকে খেলানো হয় তাতে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।