ভারতের এশিয়া কাপের স্কোয়াডই টি-২০ বিশ্বকাপে খেলানোর সম্ভাবনা

মনে করা হচ্ছে এশিয়া কাপের স্কোয়াডে সিনিয়র খেলোয়ারদের ফিরিয়ে আনা হবে

Team India
Team India. (Photo Source: BCCI/Twitter)

শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আবারও, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ্‌, মহম্মদ শামিদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সাম্প্রতিক ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে নেতৃত্ব দেওয়া শিখর ধাওয়ান আবারও দলের নেতৃত্ব দেবেন।

বেশ কিছুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দীপক চাহার ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই শেষবার ভারতের হয়ে ওডিআই খেলেছিলেন ২০২২-এর ফেব্রুয়ায়রিতে। এখন নির্বাচক কমিটির পরবর্তী এবং কঠিন কাজ হল এশিয়া কাপ ২০২২-এর জন্য দল নির্বাচন করা।

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণার সময়সীমা ৮ আগস্ট পর্যন্ত এবং মনে করা হচ্ছে যে কমিটি ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচ, যেটি ৭ই অগাস্ট আয়োজিত হবে, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তারকা খেলোয়াড় বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং কেএল রাহুল সকলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুপস্থিত থাকার পর জিম্বাবোয়ে সফরেঅ দলের সঙ্গে থাকছেন না। সিনিয়রদের সরাসরি এশিয়া কাপে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা। মহাদেশীয় টুর্নামেন্টটি ২৭শে অগাস্ট শুরু হয়ে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এশিয়া কাপের স্কোয়াডে খুব বেশী পরীক্ষা-নিরীক্ষা না হওয়ার সম্ভাবনা

অস্ট্রেলিয়ায় ২২শে অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্ব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর সমাপ্তির পর থেকে ভারত টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রচুর কম্বিনেশন পরীক্ষা করেছে। ম্যানেজমেন্ট গত দুই মাসে ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়ার মতো নতুন অধিনায়কত্বের বিকল্পগুলিও পরীক্ষা করেছে, কিন্তু এখন এশিয়া কাপের জন্য একটি শক্তিশালী ও অভিজ্ঞ দল বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

কেএল রাহুল প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডের অংশ ছিলেন কিন্তু তিনি কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন। আইপিএল ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসকে প্লে-অফে নিয়ে যাওয়ার পর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ উভয়েই টি-২০ বিশ্বকাপের জন্য ম্যাচ ফিটনেস ফিরে পেতে এশিয়া কাপের অংশ হতে পারেন।

close whatsapp