অ্যাশলে গার্ডনারের বিধ্বংসী ইনিংসেই ব্যর্থ হল রেনুকা সিংয়ের লড়াই, হার দিয়ে যাত্রা শুরু ভারতের

Ashleigh Gardner
Ashleigh Gardner. ( image source: Twitter )

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েই কমনওয়েলথ গেমসে যাত্রা শুরু করার লক্ষ্যে থাকলেও শেষরক্ষা হল না। বল হাতে রেনুকা সিংয়ের দুর্ধর্ষ পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার টপ অর্ডার থেকে মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লেও, অ্যাশলে গার্ডনারের বিধ্বংসী ৫২ রানের ইনিংসেই ভারতের তীরে এসে তরী ডুবল। শেষ কয়েকটা ওভারেই ম্যাচের বরং একা বদলে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যাশলে গার্ডনার। আর তাতেই ভারতের জয় দিয়ে কমনওয়েলথের মতো মঞ্চে যাত্রা শুরু করার স্বপ্নভঙ্গ।। ৩ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রেনুকা চার উইকেট নিলেও তা কাজে এল না।

অলিম্পিকের মঞ্চে প্রথমবার মহিলাদের ক্রিকেট। ১৯৯৮ সালে ক্রিকট হলেও, তা হয়েছিল পুরুষদের ক্রিকেট। এবারের কমনওয়েলথে মহিলাদের টি টোয়েন্টি প্রতিযোগিতা। এতদিন ঘরে বসেই সকলের পোডিয়ামে ওঠা দেখেছেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌররা। এবার সেই পোডিয়ামে ওঠার সুযোগ এসেছে তাদের সামনে। কতমনওয়েল গেমসের মঞ্চে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই ২৯ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

কমনওয়েলথে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করেছেন হরমনপ্রীত কৌর

সেখানেই হরমনপ্রীত কৌর, শেফালী বর্মারা যেমন দুর্ধর্ষ ব্যাটিং করলেন, তেমনই বল হাতে নজর কাড়া পারফরম্যান্স রেনুকা সিংয়ের। আর তাতেই যেন সাফল্য। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর এই প্রথমবার এতবড় প্রতিযোগিতায় দল নিয়ে নেমেছিলেন হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা লড়াইটা করল ঠিকই, কিন্তু এ তীরে এসেই তরী ডুবল ভারতীয় দলের।


https://twitter.com/Cric_Resanth/status/1553004268440784897

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনিংয়ে স্মৃতি মন্ধনা অবশ্য এদিন ব্যর্থই হয়েছিলেন। মাত্র ২৪ রানেই ফেরেন তিনি।  কিন্তু শেফালী বর্মা প্রতিবারের মতো এদিনও আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। তবে ২ রানের জন্যই অর্ধশতরান হাতছাড়া হয় এই তারকা ক্রিকেটারের। তিনি ফিরলেই ভারতের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

কমনওয়েলথের মঞ্চে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করার রেকর্ড গড়েন তিনি।  তাঁর ৫২ রানের ইনিংসে রয়েছে ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। আর সেই সৌজন্যেই ভারতের রান পৌঁছয় ১৫৪ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে তখন ভারতের বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাতে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই চার উইকেট পেয়েছেন রেনুকা সিং

আর সেই কাজটা যথেষ্ট ভালভাবেই করেছিলেন রেনুকা সিং। ৪৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া একসময় বেশ চাপেই পড়ে গিয়েছিল। অজি ব্রিগেডের টপ অর্ডারকে একাই শেষ করে দেন রেনুকা সিং। অ্যালিসা হিলি, বেথ মুলি, মেগ ল্যানিংদের মতো তারকাদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনিই। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ১৫ ওভারের পরই যেন বদলে যায় গোটা চিত্রটা।

১৫ ওভার থেকে ১৯ ওভার, এই চার ওভারেই ভারতের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে চলে যান লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামা অ্যাশলে গার্ডনার। তাঁর ৩৫ বে ঝোরো ৫২ রানের ইনিংসেই ভারতের জয় দিয়ে যাত্রা শুরুর সমস্ত আশা শেষ হয়ে যায়। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। ৩ উইকেটে ম্যাচ হারে ভারত।

close whatsapp