টি টোয়েন্টি সিরিজে ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের, হুঙ্কার নিকোলাস পুরানের

Nicholas Pooran
Nicholas Pooran

একদিনের সিরিজে তারা পারেননি। ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। তার আগে কিন্তু বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল ওযেস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের গলায়। এতদিনের সিরিজে তারা হারলেও, ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি দল সম্পূর্ণ আলাদা। সেখানে তারা ভারতকে এই সিরিজে হারানোর ক্ষমতা রাখে বলেই দাবী করেছেন নিকোলাস পুরান।

ঘরের মাঠে একদিনের সিিরিজ শুরুর আগেও ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিতে শোনা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানকে। য।দিও ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে একটিও ম্যাচে জিততে পারেনি তারা। এবার শুরু হতে চলেছে টি টোয়েন্টি সিরিজ। তার আগেও কিন্তু নিকোলাস পুরানের গলায় হুঙ্কারেরই সুর। একদিনের দলের থেকে তাদের টি টোয়েন্টি দল সম্পূর্ণ আলাদা। তারা অনেক বেশী শক্তিশালীও। এই সিরিজে তাদের ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড যে ভারতকে হারানোর ক্ষমতাও রাখে তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী নিকোলাস পুরান।

শিমরন হেটমায়ারের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী নিকোলাস পুরান

ভারতের বিরুদ্ধে নামার আগেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে কিন্তু  টি টোয়েন্টি সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। সেই আত্মবিশ্বাসটা রয়েছে তাদের। এছাড়া সদ্যই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে দলে ফেরানো হয়েছে। যেকোনও পরিস্থিতি থেকেই ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে এই দুই তারকা ক্রিকেটারের।

টি টোয়েন্টি সিরিজে নামার আগে নিকোলাস পুরান জানিয়েছেন, “এই টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সম্পূর্ণ একটা আলাদা দল। আমরা ভারতকে এই সিরিজে হারানোর ক্ষমতা রাখি। আমাদের দলের প্রতিটি সদ্যই ভারতের বিরুদ্ধে ই সিরিজে নামার জন্য মুখিয়ে রয়েছেন। ভারতের মোকাবিলা করতে আমরা সকলেই প্রস্তুত রয়েছি”।

তিনি আরও জানিয়েছেন, “আমাদের একটা ভাল পার্টনারশিপ গঠন করাই অন্যতম প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যে দলে শিমরন হেটমায়ারের প্রত্যাবর্তনটা সত্যিই খুব ভাল একটা দিক। তাঁর মতো ক্রিকেটার দলে ফিরলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে”।

বেশ কয়েকদিন আগেই চোট পেয়ে শিমরন হেটমায়ার ছিটকে গিয়েছিলেন। এখন অবশ্য তিনি পুরোপুরি সুস্থ। ভারতের বিরুদ্ধেই দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চেও হেটমায়ার এবার যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের বিরুদ্ধে তিনি যে নিকোলাস পুরানের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp