ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে নতুন ইতিহাস তৈরি শিখর ধওয়ানের
আপডেট করা - Jul 28, 2022 1:03 pm

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনও পর্যন্ত কোনও ভারতীয় অধিনায়ক যা করতে পারেননি, সেটাই এবার করে দেখালেন শিখর ধওয়ান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়লেন শিখর ধওয়ান। এর আগে কোনও ভারতীয় অধিনায়কই তা করতে পারেননি। গত ম্যাচ জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়টা হয়ে গিয়েছিল ভারতের। অপেক্ষা ছিল শুধু এবার হোয়াইট ওয়াশ। সেটাও কতে পারলেন শিখর ধওয়ান।
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ম্যাচে হারানোর পরই এলিট তালিকায় নাম তুলেছিলেন শিখর ধওয়ান। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একদিনের সিরিজ জিতেছিলেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছিল আরেকটি জল্পনা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিনি কী পারবেন ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে একদিনের ক্রিকেটে হোয়াইট ওয়াশ করতে। সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। অবশেষ আশা পূরণ। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবহে ইতিহাস গড়লেন শিখর ধওয়ান।
শেষ ম্যাচেও অর্ধশতরান পেয়েছেন শিখর ধওয়ান
বৃষ্টি বিঘ্নিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ। সেখানেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দজলের অধিনায়ক শিখর ধওয়ান। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক তিনি নন। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর কাঁধেই অধিনা.কের দায়িত্ব দিয়েছিলেন নির্বাচকরা। আর সেই দায়িত্বই সফলভাবে পালন করেছেন শিখর ধওয়ান। শুধু সিরিজ জয়ই নয়, ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে একেবারে হোয়াইট ওয়াশ করেছেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। সেইসঙ্গে নিজের মুকুটে নতুন পালকও তুলেছেন শিখর ধওয়ান।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধওয়ান। শুভমন গিলকে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। যদিও এই সিরিজে শিখর ধওয়ানের সেঞ্চুরীর খরা কিন্তু কাটেনি। এদিন শুভমন গিলের সঙ্গেও প্রায় ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। যদিও অর্ধশতরান করেই থামতে হয় এই তারকা ক্রিকেটারকে। কিন্তু শুভমনের সঙ্গে ভারতীয় দলের জয়ের ভিতটা কিন্তু মজবুত করে দিয়ে গিয়েছিলেন তিনি।
এরপর বাকিটা সামাল দেন শুভমন গিল। তাঁর ৯৮ রানে ভর করেই শেষপর্যন্ত ২২৫ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। এরপর দায়িত্ব ছিল ভারতীয় বোলারদের ওপর। সেখানেই বল হাতে ফের একবার জ্বলে ওঠেন যুজবেন্দ্র চাহাল। তিনি একাই ওয়েস্ট ইন্ডিজের চার উইকেট তুলে নেন এদিন। আর তাতেই ধসে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। ১৩৭ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ব্রিগেড। সেইসঙ্গেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়েন শিখর ধওয়ান।