তৃতীয় ম্যাচেও দলে সুযোগ হয়নি অর্শদীপ সিংয়ের, সোশ্যাল মিডিয়া উত্তাল

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। অপেক্ষা ছিল অর্শদীপ সিংকে ভারতীয় একদিনের দলের সদস্য হিসাবে দেখা। কিন্তু সেই অপেক্ষাটা আরও খানিকটা বেড়ে গেল এই তরুণ বোলারের। সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেইজন্য অনেকেই তৃতীয় একদিমের ম্যাচে অর্শদীপ সিংকে অভিষেক করার দাবী জানিয়েছিলেন। নেটে অর্শদীপ সিংয়ের প্রস্তুতির ভিডিও দেখেই অনেকে ভেবেছিলেন যে এই ম্যাচেই বোধহয় ভারতীয় একদিনের দলের হয়ে অভিষেক হবে এই তরুণ ক্রিকেটারের।

কিন্তু সেই আশা পূরণ হয়নি কারোরই। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঘোষণার অপেক্ষায় ছিলেন সকলে। সেখানেই অর্শদীপ সিংয়ের নাম না দেখার পর রীতিমত ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সকলে। টুইটারে রীতিমত ট্রেন্ডিং এখন জাস্টিস ফর অর্শদীপ। এদিন ভারতীয় দলে পরিবর্তন এসেছে ঠিকই। শুধু আভেশ খানের পরিবর্তে ফের ভারতীয় দলের প্রথম একাদশে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। অর্শদীপকে দলে না দেখার পরই সোশ্যাল মিডিয়া উত্তাল।


https://twitter.com/Jaammiing/status/1552289591373496323


https://twitter.com/PathshalaPets/status/1552294863000915968
https://twitter.com/Devangi_J/status/1552286814286667776

এমন সিদ্ধান্তেই খানিকটা ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। এবারের আইপিএলে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন অর্শদীপ সিং। বেশী উইকেট তুলতে না পারলেও, এবারের আইপিএলে ডেথ ওভারে বোলিং করে বহু হারা ম্যাচ পঞ্জাব কিংসকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তাঁকে ভারতীয় দলে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। অবশেষে আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে ডাক পান এই তরুণ ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের

যদিও  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিও ম্যাচে খেলানো হয়নি তাঁকে। আয়ারল্যান্ড সফরেও ভারতীয় দলে থাকলে, সুযোগ মেলেনি অর্শদীপ সিংয়ের। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে  অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের। দেশের জার্সিতে প্রথম দর্শনেই কিন্তু বেশ নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। ইংল্যান্ড ব্যাটাররা খুব কম রানই নিতে পেরেছিল তাঁর থেকে।

সেই থেকেই তাঁকে একদিনের দলে অভিষেকের কথাও শোনা যাচ্ছিল। ম্যাচের আগে  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে অর্শদীপকে খেলানোর পরামর্শ দিতে শোনা গিয়েছিল পার্থিব পটেলকেও। সেই থেকেই অর্শদীপের খেলার সম্ভাবনা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। দ্বিতীয় ম্যাচেই প্রসিদ্ধ কৃষ্ণাকে বসিয়ে তাঁর জায়গায় আভেশ খানকে অভিষেক করানো হয়েছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে এবার হয়ত অর্শদীপ সিংকেও অভিষেক করানো হবে।

কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হল না অর্শদীপ সিংয়ের। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর সমালোচনা।

close whatsapp