“আমি নিজের উপর ক্ষুব্ধ” – ভালো শুরুর পরেও সেঞ্চুরি না পাওয়ায় হতাশ শুবমান গিল
চলতি সিরিজে দুই ইনিংস মিলিয়ে গিল মোট ১০৭ রান করেছেন
আপডেট করা - Jul 27, 2022 11:56 am

ভারতের হয়ে ক্রমশ ভরসা জাগানো ব্যাটার শুবমান গিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান ওডিআই সিরিজে দুই ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন এবং ভারতকে ভালো শুরু এনে দিয়েছেন। ডানহাতি ব্যাটার পাওয়ারপ্লেতে স্বাধীনভাবে তাঁর শট খেলেছেন এবং বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে রান করেছেন। ২২ বছর বয়সীকে এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছিল এবং তিনি এখনও পর্যন্ত তাঁর সম্ভাব্য সেরাটা বার করে এনেছেন।
গিল প্রথম ওডিআইতে একটি দুর্দান্ত ৬৪ রানের ইনিংস খেলেন, যার সাহায্যে ভারতীয় দল একটি বড় স্কোর খাড়া করার রসদ পায় কিন্তু দুর্ভাগ্যবশত রান আউটের মাধ্যমে তাঁর ইনিংস শেষ হয়। দ্বিতীয় ওয়ানডেতে তিনি অল্প সময়ের মধ্যেই ৪৩ রানে পৌঁছন এবং উভয় ইনিংসেই তাঁকে চিত্তাকর্ষক দেখাচ্ছিল যদিও তিনি তিন অঙ্কে পৌঁছনোর সুযোগ হারিয়েছেন। আশ্চর্যের কিছু নেই, ভালো শুরুকে বড় স্কোরে রূপান্তর না করায় তিনি হতাশ হয়েছেন।
দলের জন্য অবদান রাখতে পেরে খুশি: শুবমান গিল
গিল উল্লেখ করেছেন যে ভালো শুরুর পরও সেঞ্চুরি না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন এবং উল্লেখ করেছেন যে দুটি ইনিংস তাঁর আত্মবিশ্বাসকে যথেষ্ট বাড়িয়েছে। তিনি শেষ ওয়ানডেতে বড় স্কোরের আশা করেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত। তাঁর উপর রাখা টিম ম্যানেজমেন্টের বিশ্বাসের প্রতিদান দিতে পেরে তিনি আনন্দিত এবং মনে করেন যে শিখর ধাওয়ানের মতো একজন অভিজ্ঞ ব্যাটারের সাথে ওপেনিং করতে পারা তাঁকে অনেক কিছু শিখিয়েছে।
“ইনিংস শুরু করার পরে, দুর্ভাগ্যবশত, আমি সেগুলিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারিনি এবং এর জন্য আমি নিজের উপর ক্ষুব্ধ,” মিডিয়াকে সম্বোধন করার সময় গিল বলেছেন।
“আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। ওয়েস্ট ইন্ডিজ একটি ভালো দল এবং আমরা দুটি ভালো স্কোর খাড়া করেছি, একটি প্রথমে ব্যাট করার সময় এবং অন্যটি তাড়া করার সময়। আশা করছি, তৃতীয় ম্যাচে বড় ইনিংস খেলতে পারব। আমি যে ধরনের সূচনা পাচ্ছি, আমি সেগুলোকে বড় ইনিংসে রূপান্তর করার লক্ষ্য রাখব,” আরও বলেছেন এই তরুণ।
“(ওপেনিং করা) আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে খেলার সুযোগ পেলে ভালো লাগে। সেই বিশ্বাস ফিরিয়ে দেওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমি দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। শিখরের পাশে ওপেনিং ব্যাটিং করতে পারা দারুণ। তার অনেক অভিজ্ঞতা আছে, সারা বিশ্বে খেলেছে এবং আমি অনেক কিছু শিখতে পারি,” তিনি যোগ করেছেন।