অক্ষর পটেল সহ ভারতীয় দলের পারফরম্যান্স দেখে আপ্লুত অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা। এছাড়াও আরও বেশকিছু তারকা ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তরুণ ক্রিকেটারদের  ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাতেই সাফল্য। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে অক্ষর পটেলের দুর্ধর্ষ পারফরম্যান্স রীতিমত মুগ্ধ করেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। অক্ষর পটেলের পারফরম্যান্সে যেমন খুশি, তেমনই ভারতীয় দলের পারফরম্যান্স দেখেও আপ্লুত অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র তিন রানে জিততে পেরেছিল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভারতের সামনে বড় রানের লক্ষ্য গড়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে শুরুতে খানিকটা চাপে পড়ে গেলেও,সেই জায়গা থেকেই অক্ষর পটেলের একটা দুর্ধর্ষ লড়াই ক্যারিবিয়ানদের সিরিজে সমতায় ফেরার সমস্ত আশা শেষ করে দেয়। ৩৫ বলে অক্ষর পটেল ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শুধু তাই নয় মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও টপকে যান তিনি।

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের

দলের তরুণ ক্রিকেটারদের এমন পারফরম্যান্স যে অধিনায়ক রোহিত শর্মাকে খুশি করবে তা তো বলাই বাহুল্য। বিশেষ করে দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন রোহিত শর্মা। প্রথমে শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনের একটা ৯৯ রানের পার্টনারশিপ। এরপরই শেষের দিকে নেমে অক্ষর পটেলের সেই বিধ্বংসী ইনিংস। আর  এই সবকিছুতেই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

এই প্রসঙ্গেই সোশ্যাল সাইটে রোহিত শর্মা লিখেছেন, “গতকাল রাতে সত্য্ই ভারতীয় দলের তরফ থেকে একটা অসাধারণ পারফরম্যান্স দেখলাম। অক্ষর পটেলকে অনেক অনেক শুভেচ্ছা”।

টস জিতে এদিন প্রথম ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিকোলাস পুরান। শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ওপেনিংয়েই শাই হোপ সেঞ্চুরী করেন। সেইসঙ্গে নিকেলাস পুরানও এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে ৩১১ রানের লক্ষ্য স্থির করে গিয়েছিলেন ক্যারিবিয়ান ব্রিগেড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে যে ভারতীয় ক্রিকেটাররা শুরুর দিকে খুব একটা স্বচ্ছন্দ ছিল তা নয়। াড়াতাড়ি ফিরে যান শিখর ধওয়ানও।

একটা সময় পরপর উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল । সেই জায়গা থেকেই শেষের দিকে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখান অক্ষর পটেল। আর তাতেই সাফল্য আসে ভারতীয় শিবিরে।  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

close whatsapp