“ধারাবাহিকভাবে সুযোগ পেলে স্যামসন পারফর্ম করবে” – আশাবাদী প্রাক্তন পাক স্পিনার

চাপের পরিস্থিতিতে ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন স্যামসন

Sanju Samson
Sanju Samson. (Photo By Sam Barnes/Sportsfile via Getty Images)

আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসনের ভালো পারফর্ম করার বিষয়ে নিশ্চয়তা প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তানি লেগ-স্পিনার দানিশ কানেরিয়া। যদিও তিনি মনে করেন একাদশে ধারাবাহিকভাবে সুযোগ দিতে হবে স্যামসনকে। তিনি ভারতীয় ব্যাটারকে একজন চমৎকার ক্রিকেটার হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে শীর্ষ স্তরে সফল হওয়ার দক্ষতা রয়েছে তাঁর।

বছরের পর বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শীর্ষ পারফর্মারদের একজন হওয়া সত্ত্বেও, স্যামসন সীমিত সুযোগে আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। যদিও, রবিবার (২৪ জুলাই) ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি দুর্দান্ত ইনিংস খেলেন এবং ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর প্রথম হাফ সেঞ্চুরি করেন।

স্যামসন (৫৪) এবং শ্রেয়াস আইয়ার (৬৩) দুজনে মিলে চতুর্থ উইকেটে ৯৯ রান যোগ করে ভারতের ৩১২ রান তাড়া করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্যামসনের প্রশংসা করে, কানেরিয়া তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বলেছিলেন, “সঞ্জু একজন দুর্দান্ত খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিনিয়ত দলের ভেতরে-বাইরে রয়েছেন তিনি। ধারাবাহিকভাবে সুযোগ পেলে সে পারফর্ম করবে। আমি এটা সম্পর্কে নিশ্চিত।”

স্যামসন ব্যাটিং করলে তাকে খুব মার্জিত দেখায়: দানিশ কানেরিয়া

উইকেটকিপার-ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কিছু একটা প্রমাণ করতে মরিয়া ছিলেন বলে মনে করেন ৪১ বছর বয়সী প্রাক্তন স্পিনার। কানেরিয়া যোগ করেছেন, “যখনই সে ব্যাট করে, তাকে খুব মার্জিত দেখায়। লম্বা ইনিংস খেলার দক্ষতা আছে তার। তার শরীরীভাষা থেকে বোঝা যাচ্ছিল যে সে তার ইনিংসের সময় কতটা মনোযোগী ছিল।”

ডানহাতি ব্যাটারটি ৫১ বলে ৫৪ রানের ইনিংসে তিনটি চার এবং তিনটি ছক্কা মেরে ভারতের প্রয়োজনীয় রান রেট নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া নিশ্চিত করেন। স্যামসন রান আউট হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি বড় ইনিংসের জন্য প্রস্তুত ছিলেন।

স্যামসনের আউট হওয়ার ধরণ বিশ্লেষণ করে কানেরিয়া এটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তিনি বিশদভাবে বলেছেন, “সঞ্জু স্যামসন তার প্রথম ফিফটি দিয়েছিলেন। তিনি দুর্দান্ত খেলছিলেন কিন্তু রান আউট হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে। তিনি ভাগ্যহীন ছিলেন কারণ দীপক হুডা কল করেছিলেন এবং স্যামসন সাড়া দিয়েছিলেন। ততক্ষণ পর্যন্ত সে সংবেদনশীল এবং অনেক পরিপক্বতার সাথে ব্যাটিং করছিল।”

close whatsapp