মহেন্দ্র সিং ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন অক্ষর পটেল
আপডেট করা - Jul 25, 2022 3:16 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। পোর্ট অব স্পেনে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বিরাট রান করলেও শেষপর্যন্ত জিততে ব্যর্থই হয়েছে তারা। আর সেই পথেই ভারতের প্রধান কারিগড় ছিলেন অক্ষর পটেল। এই তরুণ ক্রিকেটারকে কেন সকলে অন্যতম সেরা অল রাউন্ডার হিসাবে বলে থাকেন, সেটাই বোধহয় এদিন বুঝিয়ে দিয়েছেন অক্ষর পটেল। সেইসঙ্গে ১৭ বছরের পুরনো মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও ভেঙে দিয়েছেন এদিন অক্ষর পটেল।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে এদিন ৩১১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে তাড়াতাড়ি উইকেট খোয়ালেও, শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছে ভারতীয় দলের অধিনায়ক শিখর ধওয়ানের মুখেই। আর সেই হাসি ফোটানের প্রধান কারিগড় ছিলেন খোদ অক্ষর পটেল। তাঁরঅল রাউন্ডার পারফরম্যান্সের সৌজন্যেই ক্যারিবিয়ান ব্রিগেডকে ২ উইকেটে হারিয়ে সিরিজ জয় সম্পূর্ণ হয়ে গিয়েছে ভারতের। এখন শুধুই হোয়াইট ওয়াশ করার লক্ষ্য রয়েছে ভারতের।
৩৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন অক্ষর পটেল
বহল হাতে একটি উইকেট তুলতে পেরেছিলেন অক্ষর পটেল। এরপর ব্যাট হাতেও ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিরুদ্ধে এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে এত বড় রান তাড়া করার লক্ষ্যে পাঁচটি ছয় মেরেছিলেন তিনি। আর সেইসঙ্গেই ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন অক্ষর পটেল। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়েছেন তিনি। ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ছয় মেরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এমন পারফরম্যান্স দেখানোর পর যে তিনিই ম্যাচের সেরা হবেন তা নিয়ে কোনও সম্দেহ নেই। আর তাতেই আপ্লুত অক্ষর পটেল। তিনি জানিয়েছেন, “আমার কাছে এই অনুভূতিটা বিশেষ। দলের একদম কঠিন পরিস্থিতিতে সেই জায়গায় এসেছিলাম আমি। সেখান থেকেই দলকে বাঁচাতে পেরেছি। আইপিএলেও আগে এমন কাজ করেছি আমরা। সেই পরিস্থিতিতে আমরাদের মাথা ঠান্ডা রেখেই এগিয়ে যাওয়াই ছিল প্রধান লক্ষ্য। আমার দলের জন্য এমন পারফরম্যান্সই ধরে রাখতে চাই”।
দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে সময় তিনি মাঠে নেমেছিলেন, সেই সময় খানিকটা হলেও তাপে ছিল ভারতীয় দল। আর সেই জায়গা থেকেই লড়াইটা করা শুরু করেছিলেন তিনি। ৩৫ বলে ৬৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন অক্ষপ পটেল। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৫টি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি।
শুধু তাই নয় তাঁর পারফরম্যান্স দেখথে আপ্লুত সকলে। ভারতীয় দলের অন্যান্যদের মুখেও শোনা গিয়েছে তাঁর মুখে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্ষর পটেল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অল রাউন্ডার হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।