আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে এবার খেলবেন ডেল স্টেন এবং জ্যাক কালিস

India
Dale Steyn. (Photo Source: Instagram)

লেজেন্ডস লিগ ক্রিকেট শুরু হওয়ার সময় যত এগিয়ে আসছে ততই যেন উত্তেজনার পাদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই অন্যান্য প্রাক্তন তারকারা তাদের খেলার কথা জানিয়ে দিয়েছেন। এবার আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটের মঞ্চে যোগ হতে চলেছে আরও দুই তারকা ক্রিকেটারের নাম। প্রথম মরসুমে তাদের দেখা না গেলেও, দ্বিতীয় সংস্করণেই লেজেন্ডস লিগ ক্রিকেটের মঞ্চে দেখা যাবে জ্যাক কালিস ও ডেব স্টেনকে। এই দুই প্রাক্তন তারকার উপস্থিতি যে লেজেন্ডস লিগ ক্রিকেটে ঔজ্জ্বল্য আরও বাড়াবে তা বলাই বাহুল্য।

প্রথমবারের লেজেন্ডস লিগ ক্রিকেটই সকলের নজর কেড়েছিল। ভারত সহ অন্যান্য বেশকিছু দেশের প্রাক্তন ক্রিকেটাররাও সেই পর্বের ম্যাচে খেলেছিলেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সেখানেই এবার জ্যাক কালিস এবং ডেল স্টেনের মতো তারকা ক্রিকেটাররা নিজেদের খেলার কথা জানিয়ে দিয়েছেন। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন দুই প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার।

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা লেজেন্ডস লিগ ক্রিকেটের

নিজের সময়ের অন্যতম সেরা দ্রুতগতির বোলার ছিলেন ডেল স্টেন। তঁর হাত ধরে বহু ম্যাচে সাফল্য এসেছে দক্ষিণ আফ্রিকার। যে ছবি বহুবার দেখা গিয়েছে। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অল রাউন্ডার  জ্যাক কালিস। দেশের জার্সিতে বহু ম্যাচ নানান সাফল্য পেয়েছেন তিনি। শুধু তাই নয়। বিশ্ব ক্রিকেটের মঞ্চেও জ্যাক কালিস অন্যতম সেরা অল রাউন্ডার। সেই প্রাক্তন তারকা ক্রিকেটারই এবার লেজেন্ডস লিগ ক্রিকেটে নামতে চলেছেন।

এই প্রসঙ্গে এনডিটিভিতে জ্যাক কালিস জানিয়েছেন, “লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণে খেলার সুযোগ পেয়েছি। আর সেই সুযোগ পেয়েই আমি অত্যন্ত খুশি। মাঠে অন্যান্য তারকাদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি এই মুহূর্তে আমি”। একইসঙ্গে ডেল স্টেনও জানিয়েছেন, “যে ক্রিকেটাররা এখানে খেলার কথা জানিয়েছেন তা সত্যিই অসাধারণ। সেখানে যে মজা হবে তা বলার অপেক্ষা রাখে না”।

ইতিমধ্যেই অন্যান্য বেশকিছু বড় তারকার নাম পাওয়া গিয়েছে এই প্রতিযোগিতা খেলার ব্যপারে। ইতিমধ্যেই বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের খেলা কথা শোনা গিয়েছে। অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্রেট লি, শেন ওয়াটসনদের মতো তারকা ক্রিকেটাররাও এবার লেজেন্ডস লিগ ক্রিক ক্রিকেটে খেলতে চলেছেন।

এছাড়া সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইয়ন মর্গ্যান। শোনাযাচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেটের আসন্ন পর্বে নাকি তিনিও খেলতে চলেছেন। যদিও শেষপরপ্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp