একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত সঠিক ব্যালান্স খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ, জানাচ্ছেন নিকোলাস পুরান

Nicholas Pooran
Nicholas Pooran

আর কিছুক্ষণ পরই ভারতের বিরদ্ধে ঘরের মাটিতে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে যে খুব একটা আশাবাদী নিকোলাস পুরান নয় তা বেশ স্পষ্ট। সদ্যই ঘরের মাঠে বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টি এবং টেস্ট সিরিজ জিতলেও, বাংলাদেশের কাছে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই এবার মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার আগে দলের পারফরম্যান্স নিয়েই যেন চিন্তায় নিকোলাস পুরান।

একদিনের সিরিজে নামলেও, ক্যারিবিয়ান ব্রিগেড যে এখনও পর্যন্ত একদিনের ফর্ম্যাটে সঠিক ব্যালান্সটা খুঁজে পায়নি তা নিকোলাস পুরানের কথাতেই বেশ স্পষ্ট। ভারতের বিরুদ্ধে নামার আগে সেদিকেই সবচেয়ে বেশী নজর রয়েছে তাঁর। সেভাবেই নিজেদেরকে তৈরিও করছেন তিনি। কিন্তু একেবারে চিন্তামুক্ত হত্ পারছেন না নিকোলাস পুরান। গতকালই ওয়েস্ট ইন্ডিজের কোচের মুখেও খানিকটা এমন কথাই শোনা গিয়েছিল।

ঘরের মাঠে বাংলাদেশের কাছে ৩-০-এ একদিনের সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ

দলের যেকোনও একজন ক্রিকেটারের ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশা করছেন তিনি। এবার নিকোলাস পুরানের গলাতেও খানিকটা সেরকমই সুর। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কেউই এখনও পর্যন্ত একদিনের ফর্ম্যাটে গোটা ৫০ ওভার ব্যাটিং করতে সক্ষমং নয়। ভারতের বিরুদ্ধে নামার আগে বারবার এদিকেই নজর দেওয়ার কথা শোনাযাচ্ছে তাঁর মুখে। একদিনের ক্রিকেটে তাদের সঠিক ব্যালান্সটাই ফিরিয়ে আনতে মরিয়া হয়ে রএছেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকেলাস পুরান।

ভারতের বিরুদ্ধে নামার আগে নিকলাস পুরান জানিয়েছেন, “শুধুমাত্র আমার দিক থেকেই নয়, কোচেদের তরফ থেকেও টি টোয়েন্টি এবং টেস্টের সঙ্গে একদিনের ক্রিকেটে ব্যালান্সটা বজায় রাখতে হবে। আমার মনে হয় আমরা এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সঠিক রাস্তাটা খুঁজে পাইনি। সেটা সকলেই দেখতে পাচ্ছেন। গোটা ৫০ ওভার ব্যাটিং করতে পারছি না আমরা। সেই দিকেই আমাদের প্রধান লক্ষ্য রাখতে হবে”।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গোটা ৫০ ওভার ওভার ব্যাটিং করতে পারেনি তারা। তিন ম্যাচের সিরিজেও দেখা গিয়েছে এই একই চিত্র। বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচেও পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতের বিরুদ্ধেও একদিনের সিরিজে  সাফল্য পায়নি ওয়েস্ট ইন্ডিজ শিবির।

এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নামছে ক্যারিবিয়ান ব্রিগেড। এই সিরিজ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে নিকোাস পুরানরা। ভারতের বিরুদ্ধেই ক্যারিবিয়ান ব্রিগেডের ভাগ্য ফেরে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp