চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনিশ্চিত রবীন্দ্র জাডেজা

ওডিআই সিরিজের জন্য জাডেজাকে সহ-অধিনায়ক হিসেবে বাছা হয়েছিল

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের আসন্ন সাদা বলের সিরিজে শুরুর আগেই ভারতীয় দল একটি ধাক্কা খেয়েছে কারণ বেশ কিছু সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতিতে ওডিআই সিরিজের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া রবীন্দ্র জাডেজা ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ২২ জুলাই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে মাঠের বাইরে বসতে পারেন।

পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের আগে ভারত তিনটি ওডিআইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ৫০ ওভারের খেলায় বিশ্রাম পাওয়া রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ানকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলী অনুসারে, সিনিয়র অলরাউন্ডার জাডেজা তাঁর হাঁটুতে চোট পাওয়ায় প্রথম ওডিআইতে সম্ভবত ধাওয়ানের সহকারী হতে পারবেন না তিনি। ডাক্তারের পরামর্শের ভিত্তিতে জাডেজাকে খেলার অনুমতি দেওয়া হবে।

ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, তাঁর চোট কতাটা গুরুতর তা বিবেচনা করে জাডেজাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চোট দ্রুত সেরে গেলে রবীন্দ্র জাডেজা বাকি ম্যাচের জন্য ফিরতে পারেন, কিন্তু যদি চোটের মাত্রা আরও খারাপ হয়, তবে তাঁকে পুরো সিরিজেই বাইরে বসতে হতে পারে।

বিসিসিআই-এর সূত্রকে যদি বিশ্বাস করা হয়, ৩৩ বছর বয়সী এই সফরের ওডিআই সিরিজ থেকে বাদ পড়তে পারেন এবং টি-টোয়েন্টি ম্যাচে ফিরতে পারেন। সিদ্ধান্তটি নির্ভর করবে তাঁর বাম হাঁটুতে চোটের তীব্রতার উপর। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২, ২৪ ও ২৭শে জুলাই। টি-টোয়েন্টি সিরিজ ২৯শে জুলাই শুরু হবে এবং ৭ই অগাস্ট পর্যন্ত চলবে।

সহ-অধিনায়কের পদ আপাতত শূন্য

জাডেজার চোটের কারণে টিম ম্যানেজমেন্ট এবং জাতীয় নির্বাচকরা নতুন সহ-অধিনায়ক নির্বাচন করা হবে কি না তা নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন। এমন সম্ভাবনা আছে যে আলাদা করে নতুন কোন সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হবে না। অধিনায়ক ধাওয়ানের পাশাপাশি, যুজবেন্দ্র চাহাল ও শার্দূল ঠাকুর ওডিআই দলের অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়। এর বাইরে স্কোয়াডে একগুচ্ছ নতুন মুখ রয়েছে।

এই বছর আইপিএলের সময় তিনি যে চোট পেয়েছিলেন তা থেকে সেরে ওঠার পর জাডেজা ভারতীয় দলে যোগ দিয়েছিলেন। ফিরে এসেই এই অলরাউন্ডার মেন ইন ব্লুর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক ইংল্যান্ড সফরের একটি মাত্র টেস্টে সেঞ্চুরি করার পর টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ ৪৬ করেছিলেন।

close whatsapp