“ভারত বনাম পাকিস্তান অন্যতম সেরা আকর্ষণ হবে” – বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সিইও
গেমসের জন্য আনুমানিক ১.২ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে
আপডেট করা - Jul 23, 2022 5:04 pm

বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট ইভেন্ট শুরু হচ্ছে ২৯শে জুলাই, শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। সেই ম্যাচ নিয়ে আগ্রহ থাকলেও আগামী ৩১শে জুলাই যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে তখন স্বাভাবিকভাবিএ উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি স্থানীয় দর্শকদের কাছ থেকে প্রবল মনোযোগ আকর্ষণ করেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যে প্রায় ১.২ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে।
এটা সকলেরই জানা যে এই বছর কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটের অভিষেক হবে। বার্মিংহ্যামে প্রচুর সংখ্যায় ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের বসবাস। ফলে আশা করা যায় যে এই ম্যাচের জন্য এজব্যাস্টন স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে উঠবে।
“আমি নিজেও একজন বড় ক্রিকেট ভক্ত। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে তাই এখানে বার্মিংহ্যামে সত্যিই আগ্রহ তৈরি হয়েছে। এটি একটি আইকনিক ভেন্যু, আপনাদের পুরুষদের দল কয়েক সপ্তাহ আগে এখানে খেলেছে। সুতরাং, এটি অবশ্যই গেমসের অন্যতম সেরা আকর্ষণ হবে,” বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড টাইমস অফ ইন্ডিয়ার দ্বারা উদ্ধৃত হয়েছেন।
আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে: বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড
বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড নিশ্চিত করেছেন যে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গেছে এবং ২০১২ লন্ডন অলিম্পিক্সের পরে আরও একটি বহু-ক্রীড়া ইভেন্ট যুক্তরাষ্ট্রের মাটিতে সফলভাবে সম্পাদন করতে তাঁরা বদ্ধপরিকর।
“সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সম্ভবত ভারত এবং ইংল্যান্ড সেখানে থাকবে সেই প্রত্যাশায়। ভারত ও পাকিস্তানও ভরে যাবে। আমরা ইভেন্টের ঠিক আগে টিকিট বিক্রিতে একটি বৃদ্ধি দেখতে পাব। তাই, আমি আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে। ৫০০০-এরও বেশী ক্রীড়াবিদ গেমসে অংশ নেবেন যা লন্ডন অলিম্পিক্স ২০১২-র পর থেকে যুক্তরাজ্যে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হবে।”
“আমরা ইভেন্টের জন্য ১.২ মিলিয়ন টিকিট বিক্রি করেছি। আমরা আশা করছি গেমসের কাছাকাছি সময়ে এই সংখ্যাটি বাড়বে। সুতরাং, লন্ডন ২০১২-এর পর এখনও পর্যন্ত যুক্তরাজ্যে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট,” ইয়ান রিড যোগ করেছেন।