জিম্বাবোয়ে সফরে বিরাট কোহলিকে খেলানোর ভাবনা নির্বাচকদের

Virat Kohli
Virat Kohli. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হলেও, এশিয়া কাপে নামার আগে বিরাট কোহলিকে মাঠে ফেরাতে চাইছেন নির্বাচকরা। অন্তত বোর্ডের অন্দরে কান পাতলে তো তেমনটাই শোনাযাচ্ছে। সামনেই রয়েছে ভারতের জিম্বাবোয়ে সফরে। সেখানেই কী ভারতীয় দলের হয়ে মাঠে ফিরতে চলেছেন বিরাট কোহলি। যদিও কোনওকিছুই এখন পাকাপাকি নয়। তবে শোনাযাচ্ছে নির্বাচকরা নাকি চাইছেন জিম্বাবোয়ে সফরে বিরাট কোহলি যাতে খেলেন। এশিয়া কাপের আগে প্রাক্তন অধিনায়ককে ফর্মে ফেরানোর জন্যই নাকি এমন ভাবনা।

এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি। একদিন থেকে টেস্ট, টি টোয়েন্টি প্রতিটি ফর্ম্যাটেই বিরাট কোহলিকে শূন্য হাতেই ফিরতে হয়েছে। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। টেস্ট, টি টোয়েন্টি এবং একদিনের সিরিজে বিরাট কোহলি চূড়ন্ত ব্যর্থ হয়েছেন। আগামী ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দীর্ঘ সফরে নামতে চলেছে ভারত। সেখানে আবার বিরাট কোহলিকে গোটা সফরেই বিশ্রাম দেওয়া হয়েছে।

একদিনের ক্রিকেটে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের মতো ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু টি টোয়েন্টিতে পূর্ণশক্তির দলই নামাতে চলেছে ভারত। কিন্তু তার আগেই নাকি বোর্ডের কাছে বিশ্রামের আবেদন করেছিলেন বিরাট কোহলি। আর সেই আবেদনে সাড়া দিয়েই বিরাটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফরে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচকদের তরফে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পরই নাকি জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার কথা রয়েছে ভারতের।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে

যদিও শোনাযাচ্ছে সেই সিরিজে দ্বিতীয় দলই নাকি পাঠানে চলেছেন নির্বাচকরা। আবার বিরাট কোহলিকেও নাকি এই সিরিজে খেলাতে চাইছেন তারা। দীর্ঘদিন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধেও রানের মুখ দেখেননি তিনি। বিরাট কোহলিকে ফর্মে ফেরানোর জন্যই নাকি জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তাঁকে খেলাতে চাইছেন নির্বাচকরা। এমন একটি সিরিজে রানে ফিরলেই যে বিরাট কোহলির আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করছেন নির্বাচকরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে মাত্র ১১ রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। ঠিক একইরকমভাবে দ্বিতীয় ইনিংসেও ২০ রকানে সাজঘরে ফিরেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। একদিনের ক্রিকেটেও বিরাট কোহলি একেবারেই ব্যর্থ হয়েছিলেন। প্রথম ম্যাচে ১৬ রানে সাডঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৭ রানেই থামতে হয়েছিল তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজ সফর ভারতের শেষ হলেই জিম্বাবোয়ে সফর রয়েছে। এরপরই রয়েছে এশিয়া কাপ। বোর্ডের পরিকল্পনা মাফিক সেই সিরিজে বিরাট কোহলি ফেরেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp