কমনওয়েলথ গেমস মহিলা টি২০-র জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার
আপডেট করা - Jul 23, 2022 5:10 pm

কমনওয়েলথ গেমসের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে কমনওয়েলস গেমস। সেখানেই প্রথমবার দেখাযাবে মহিলাদের ক্রিকেট। এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছে সব মিলিয়ে ৮টি দল। সেখানেই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পাশাপাশি দেখা যাবে শ্রীলঙ্কাকেও। এই ঐতিহ্যশালী প্রতিযগিতার জন্যই ১৫ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহামে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস।
কমনওয়েলথের মঞ্চে এই প্রথমবার অবশ্য ক্রিকেট নয়। ১৯৯৮ সালেও কমনওয়েলথে ক্রিকেট খেললা হতে দেখা গিয়েছিল। প্রায় ২৪ বছর পর ফের একবার কমনওয়েলথের মঞ্চে দেখা যেতে চলেছে বাইশগজের খেলা। যদিও এবার পুরুষ ক্রিকেট দল নয়। এবারের কমনওয়েলথ গেমসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটই দেখা যাবে। সেই প্রতিযোগিতার জন্যই একে দল ঘোষণা শুরু করে দিয়েছে প্রতিটি দেশ। কয়েকদিন আগেই ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। এবার শ্রীলঙ্কাও তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করল।
কমনওয়েলথ গেমসে ইংল্যান্ডে, নিউ জিল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে শ্রীলঙ্কা
তবে শ্রীলঙ্কা শিবিরে কিন্তু বেশকিছু ক্রিকেটারদের বাদ দিয়েই কিন্তু কমনওয়েলথের জন্য দল ঘোষণা করা হয়েছে। ভারতের বিরুদ্ধে শেষবার টি টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তাদের ঘরের মাঠে অবশ্য সে্ই সিরিজ ভারতই জিতেছিল। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ১৯ সদস্যের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। কিন্তু কমনওয়েলথের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করারই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সাথিয়া সন্দীপানি, কৌশানি নুথায়ংগানা, হনসিমা করুণারত্নে এবং থারিকা সেওয়ান্দিদের মতো ক্রিকেটারদের বাদ রেখেই এার কমনওয়েলথ গেমসের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। যদিও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ফল অবশ্য তাদের পক্ষে যায়নি। শুধুমাত্র শেষ ম্যাচেই ভারতের বিরুদ্ধে জিততে পেরেছিল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। আর সেটাই যেন এখন শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে।
কমনওয়েলথ গেমসের জন্য শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল
চামারি আথাপাটু
হাসিনি পেরেরা
হর্ষিতা সামারাউইকরামা
ভিশ্মি গুনারত্নে
মালশা সেহানি
নীলাক্ষী ডিসিলভা
কভিশা দিলহারি
আমা কাঞ্চনা
আচিনি কুলাসুরিয়া
ইনোকা রানাউইরা
উদেশিকা প্রবোধানি
সুগন্দিকা কুমারি
রেশ্মি ডিসিলভা
ওশাদি রানাসিঙ্ঘে
অনুশ্কা সঞ্জিওয়ানি
দলে বেশ কিছু পরিবর্তন এলেও নেতৃত্বের ক্ষেত্রে চামারি আথাপাটুর ওপরই ভরসা রেখেছে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। তাঁর নেতৃত্বেই কমনওয়েলথে সোনা জয়ের লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা শিবির। তাদের দলে এই মুহূর্তে সবচেয়ে নজর কাড়া পারফরম্যান্স রয়েছে কভিশা দিলহারির। ভারতের বিরুদ্ধে ইনোকা, ওশাদিরা বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেটাই এখন শ্রীলঙ্কার প্রধান আত্মবিশ্বাস।