তীরে এসে তরী ডুবল আয়ারল্যান্ডের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার মাত্র ১ রানে
পল স্টার্লিং ও হ্যারি টেক্টরের জোড়া সেঞ্চুরি কাজে এল না
আপডেট করা - Jul 20, 2022 1:39 pm

পল স্টার্লিং (১০৩ বলে ১২০) এবং হ্যারি টেক্টরের (১০৬ বলে ১০৮) দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ডাবলিনে হৃদয় বিদারক এক রানের পরাজয়ের সম্মুখীন হতে হল আয়ারল্যান্ডকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৬১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় ঐতিহাসিক জয় ছিনিয়ে নিচ্ছিল আইরিশরা। মার্টিন গাপটিলের (১২৬ বলে ১১৫) অসাধারণ সেঞ্চুরির সৌজন্যে কিউয়িরা ৩৬০/৬ তোলে, যদিও ম্যাচের শেষ বল হওয়ার আগে অবধিও সেই রান যথেষ্ট মনে হচ্ছিল না।
টেক্টর ও স্টার্লিং-এর অতিমানবিক প্রচেষ্টার পরেও আয়ারল্যান্ড সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে পারল না। দুই সেঞ্চুরিয়ন আউট হয়ে যাওয়ার পরেও আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার তাদেরকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিল এবং শেষ ওভারে তাদের করতে হত ১০ রান। তবে পেসার ব্লেয়ার টিকনার নিয়ন্ত্রিত বোলিং করে ৮ রানের বেশী দেননি এবং আয়ারল্যান্ড তাদের সর্বোচ্চ ওডিআই স্কোর অর্জন করা সত্ত্বেও হারের সম্মুখীন হয়।
স্টার্লিং ও টেক্টরের মধ্যে ১৭৯ রানের বিশাল পার্টনারশিপ
গাপটিল ওডিআই ফরম্যাটে তাঁর ১৮তম সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে একটি শক্ত ভিত্তি প্রদান করেন। গাপটিল আউট হওয়ার পর ইনিংসকে গতি প্রদান করেন হেনরি নিকোলস (৫৪ বলে ৭৯)। এ ছাড়া উল্লেখযোগ্য অবদান ছিল গ্লেন ফিলিপ্সের (৩০ বলে ৪৭)।
জবাবে, মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর এবং ওপেনার পল স্টার্লিংয়ের মধ্যে তৃতীয় উইকেট জুটিতে ওঠে ১৭৯ রান, তাও মাত্র ২৫ ওভারে। নিয়মিত বাউন্ডারি মেরে দুজনেই আস্কিং রেট নাগালের মধ্যে রাখছিলেন এবং স্টার্লিং ম্যাট হেনরির (৪/৬৮) বলে আউট হয়ে গেলেও টেক্টর মিডল অর্ডারের বাকি ব্যাটারদের নিয়ে লড়াইয়ে রাখেন আয়ারল্যান্ডকে।
টেক্টর সেঞ্চুরি করার পর মনে হয়েছিল আইরিশরা অলৌকিক কিছু ঘটাতে চলেছে। কিন্তু গ্যারেথ ডেল্যানি ও কার্টিস ক্যাম্ফারের উইকেট দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ দশ ওভারে ৮-এর আস্কিং রেটে রান করতে হত তাদের, কিন্তু ৪৪তম ওভারে টেক্টরও আউট হয়ে যাওয়ায় দ্রুত গতিতে রান করার মতো ব্যাটারের অভাব দেখা দেয় আয়ারল্যান্ডের।
জর্জ ডকরেল ১৭ বলে ২২ করে একটি শেষ চেষ্টা করলেও ৪৯তম ওভারে ম্যাট হেনরি তাঁর উইকেট তুলে নিতেই নিউজিল্যান্ড ম্যাচে অনেকটা এগিয়ে যায়। শেষ অবধি তারা থামে ৩৫৯-৯ রানে। সিরিজ ০-৩ ব্যবধানে হারলেও আয়ারল্যান্ডের এই লড়াই স্মরণীয় হয়ে থাকবে।
আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই ম্যাচের পর টুইটারের প্রতিক্রিয়া
Well tried Ireland. It was there for the taking.
— Ian Raphael Bishop (@irbishi) July 15, 2022
Feel for Ireland. So near yet so far once again. Lost by 1 run chasing 360. Had lost 1st ODI by 1 wicket. Valiant effort but #IREvNZ
— Virender Sehwag (@virendersehwag) July 15, 2022
Harry Tector is a player!!
— Ian Raphael Bishop (@irbishi) July 15, 2022
https://twitter.com/iamSathyareddy/status/1548166882293084161?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1548166882293084161%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-ireland-face-another-hearbreak-as-new-zealand-win-the-series-finale-by-the-barest-of-margins%2F
Just saw some pics & then the scorecard. Absolute agony for @cricketireland! Agony! My word what a game & what a series we've had. God could've been on their side yesterday given that they'd already lost the series. Woww! Well played, Ireland!! 🙌#IREvNZ #NZvIRE #HarryTector
— Ani (@anirudhani_) July 16, 2022
We may have taken the ODIs 3-0, but I'd like to say: Ireland played like true winners this series 🇮🇪 👏 They can hold their heads high & deserve all the plaudits. They played very competitive cricket in the ODIs vs NZ & T20Is vs IND. IRE deserve to play against top sides more ❤️ pic.twitter.com/n4lLS94r0s
— 𝐒𝐈𝐕𝐘 🇺🇸🇮🇳 (@Sivy_KW578) July 15, 2022
This is a good News for world of Cricket…Breath Of Fresh Air…Ireland
— Samip Rajguru (@samiprajguru) July 16, 2022
Hard Luck Ireland, but what a fightback. They are improving faster than any other minnow cricketing nations. Good for Cricket.
— R A T N I S H (@LoyalSachinFan) July 15, 2022
https://twitter.com/hopebiggwin/status/1548161042705817601?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1548161042705817601%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-ireland-face-another-hearbreak-as-new-zealand-win-the-series-finale-by-the-barest-of-margins%2F
How Ireland finished that series with a 3-0 defeat, I'll never know.#IREvNZ #Cricket
— CricBlog ✍ (@cric_blog) July 16, 2022
Ireland is the most improved Cricket team❤️#IREvNZ #Ireland
— Muhammad Noman (@nomanedits) July 15, 2022