ওয়েস্ট ইন্ডিজ সফরের পর নতুন বিরাট কোহলিকে দেখার ব্যপারে আশাবাদী আশিস নেহেরা
আপডেট করা - Jul 18, 2022 2:32 pm

একের পর এক খারাপ পারফরম্যান্স। শেষপর্যন্ত বিশ্রামেরই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। যদিও দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে ফিরেছেন তিনি। ইংল্যান্ড সফরের পরই ভারতের সামনে রয়েছে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। সেখানে একদিনের সিরিজে আগেই বিরাট কোহলি সহ অন্যান্য তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। এবার টি টোয়েন্টি সিরিজেও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আর এটাই যেন বিরাটের পক্ষে ভাল হল বলে মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার আশিস নেহেরা। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় এই বিশ্রাম কাটিয়ে বিরাট কোহলি আরও শক্তিশালী হয়েই প্রত্যাবর্তন করবেন বলে মনে করছেন আশিস নেহেরা। এই বিশ্রাম কাটিয়ে বিরাট কোহলি আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলেই আশাবাদী প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার আশিস নেহেরা। কোহলির মতে এমন একজন ক্রিকেটারের এই পারফরম্যান্স দেখে উদেবিগ্ন রয়েছেন তিনিও।
২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার সেঞ্চুরী পেতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। এরপর থেকে বিরাট কোহলির ব্যাটে আর বড় রান দেখা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে টি টোয়েন্টিতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। টেস্টের দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করতে পেরেছিলেন মাচ্র ৩১ রান। প্রথম ইনিংসে বিরাট কোহলি করেছিলেন ১১ রান। দ্বিতীয় ইনিংসে ২০ রানেি সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। এই ানা বিশ্রামটা বিরাট কোহলিকে ফর্মে ফিরতে সাহায্য করবেন বলেই মনে করছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই ফিরেছেন বিরাট কোহলি
আশিস নেহেরা জানিয়েছেন, “সকলেই জানেন যে বিরাট কোহলি কেমন ক্রিকেটার। তিনি ক্রিকেটের মঞ্চে কেমন পারফরম্যান্স দেখিয়েছেন সেই সম্বন্ধে সকলেই অবগত রয়েছেন। ৩৩ থেকে ৩৪ বছর বয়সেও বিরাট কোহলির কাছে ফিটনেসটা কোনও সমস্যা নয়। সকলেই বিরাট কোহলির ফর্মে ফেরার ব্যপারে আশাবাদী হয়ে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এক আলাদা বিরাট কোহলিকে দেখতে পাব বলেই আশাবাদী আমরা সকলে”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দল ঘোষণার পর থেকেই বিরাট কোহলির বিশ্রাম নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। তখন থেকেই শোনাযাচ্ছিল যে একদিনের পর টি টোয়োন্টিতেও বিশ্রাম পেকে পারেন বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিরাট কোহলি নাকি নিজেই টি টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামের আবেদন করেছিলেন। সেই মতোই টিম ম্যানেজমেন্ট এবং নিরপ্বাচক কমিটি তাঁকে বিশ্রাম দিয়েছেন।
হাতে এখন বেশ কয়েকদিন সময় পেে গিয়েছেন বিরাট কোহলি। সামনেই রয়েছে এশিয়া কাপ। সেই মঞ্চেই নতুন এক বিরাট কোহলিকে ফের দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।