ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলকেই এগিয়ে রাখেন বিরাট, মনে করেন পীযূশ চাওলা
আপডেট করা - Jul 10, 2022 5:57 pm

একের পর এক ব্যর্থতা। প্রায় তিন বছর ধরে বিরাট কোহলির ব্যাটে রান নেই। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়। কিন্তু পীযুশ চাওলা কিন্তু বিরাট কোহলির সমালোচনা করতে একেবারেই নারাজ। বরং তাঁর মতে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিরাট কোহলি নিজের কথা নয়, দলের কথাই আগে ভেবেছেন। তিনি হয়ত রান পাচ্ছেন না ঠিকই, কিন্তু দলের স্বার্থকেই এগিয়ে রাখেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে বিরাট কোহলিকে নিয়ে অনেকেই প্রত্যাশায় ছিলেন। কিন্তু বিরাট কোহলি সেখানেও সকলকে হতাশ করেছিলেন। দই ইনিংস মিলিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। প্রথম ইনিংসে বিরাট কোহলি ফিরে গিয়েছিলেন ১১ রান করে। দ্বিতীয় ইনিংসেও ভারতের তারকা ক্রিকেটারকে থামতে হয়েছিল মাত্র ২০ রানে। এরপর থেকেই বিরাট কোহলিকে নিয়ে সমালোচনাটা আরও বাড়তে শুরু করেছে।
এজবাস্টনে মাত্র ১ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে
প্রথম টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি সহ ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাদের। এজবাস্টনে দ্বিতীয় টি টোয়েন্টিতেই বারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহল। মাত্র ১ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। কিন্তু এই পারফরম্যান্স দেখার পর একেবারেই বিরাট কোহলির সমালোচনা করতে নারাজ পীযুশ চাওলা। বরং তাঁর মতে বিরাট কোহলি সবসময়ই নিজের থেকে দলকে এগিয়ে রাখার চেষ্টা করে।
পাওয়ার প্লে-তে বিরাট কোহলি যখন ব্যাটিং করতে এসেছিলেন, সেই সময় আক্রমণাক্মক ব্যাটিং চালাচ্ছিল ভারত। সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও যে সেই একই চেষ্টা করতে চেয়েছিলেন তা বলতে কোনও দ্বিধা নেই চাওলার। বল নষ্ট কিংবা নিজের রান পাওয়ার দিকে বিশেষ নজর দেননি বিরাট, দলের স্বার্থকেই আগে রেখেছিলেন বলে মনে করেন পীযূশ চাওলা।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোতে এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, “বিরাট কোহলির তাঁর দলের জন্য খেলেছিলেন এবং সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাই বজায় রাখতে চেয়েছিলেন। তিনি দেখেছিলেন যে সেই জায়গায় বল হিট করা সম্ভব এবং সেই জন্যই সেই চেষ্টা চালিয়েছিলেন। হয়ত তিনি সত্যিই এখন ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না। কিন্তু যেটা সবচেয়ে গুরিত্বপূর্ণ বিষয় যে তিনি সবসময়ই নিজের থেকে তাঁর দলকে এগিয়ে রাখেন”।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টিতে নামছে ভারত। সেখানে নামার আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। গতকাল বিরাটের ১ রানে সাজঘরে ফেরার পর থেকেই উত্তাল হয়েছিল সোশ্যাল সাইট। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই সিরিজ হোয়াইট ওয়াশ করবে ভারত। সেখানে বিরাট কোহলি বড় রানে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।