রুট ও বেয়ারস্টোর দুর্ধর্ষ পার্টনারশিপে এজবাস্টনে ইতিহাস তৈরি হল না ভারতের

Joe root and Jonny bairstow
Joe root and Jonny bairstow. (Photo by David Davies/PA Images via Getty Images)

জো রুট ও জনি বেয়ারস্টোর ২০০ রানের দুর্ধর্ষ পার্টনারশিপটাই যেন বদলে দিল সমস্ত হিসাব। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত যে ম্যাচে জয়ের দিকে এগিয়ে ছিল ভারত, সেখানেই শেষ দেড়দিনে বদলে গেল গোটা চিত্রটা। জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্ধর্ষ পার্টনারশিপেই শেষ গেল ভারতীয় দলের সমস্ত আশা। দূর্ভেদ্য এজবাস্টনে এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। হেরেই মাঠ ছাড়তে হল টিম ইন্ডিয়াকে। সেইসঙ্গে ১৫ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নও অধরাই রয়ে গেল ভারতের। রুট ও বেয়ারস্টোর জোড়া শতরানে ৭ উইকেট ম্যাচ জয় ইংল্যান্ডের।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। তবে লিড ছিল ৩৭৭ রানের। ইংল্যান্ডের হাতে ছিল দেড় দিন। ৩৭৮ রান তোলার লক্ষ্যে তাড়াহুড়ো নয়, ধীরে চলো নীতিই নিয়েছিল ব্রিটিশ বাহিনী। আর তাতেই সফল ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষ সেশন এবং পঞ্চম দিন ভারতীয় বোলাররা কার্যত ব্যর্থই ছিলেন। তিন উইকেটের বেশী আর উইকেট তুলতে পারেননি তারা। আর সেই সঙ্গে গোটা এজবাস্টন দেখল দুই তারকার দাপুটে ব্যাটিং।  রুটের ১৪২ ও বেয়ারস্টোর ১১৪ রানে ভর করে মধ্যাহ্নভোজের আগেই ম্যাচ জিতে নিল ব্রিটিশ বাহিনী।

টেস্টে প্রথমবার ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ইংল্যান্ড

চতুর্থ দিন চা বিরতির পরই ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছি ভারত। জপ্রীত বুমরাহ নিয়েছিলেন জোড়া উইকেট। কিন্তু সেই লড়াইটা ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার জন্য বোধহয় যথেষ্ট ছিল না। প্থম ইনিংসে না পারলেও, ভারতের বিরুদ্ধে এদিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন জো রুট। সেইসঙ্গে প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও স্ব মহিমায় ছিলেন জনি বেয়ারস্টো। চতুর্থ দিনই জয়ের রাস্তাটা কার্যত প্রশস্ত করে ফেলেছিল তারা।

সেদিনই চা বিরতির পর জো রুট এবং জনি বেয়ারস্টো ১৪৭ রানের পার্টনারশিপ তৈরি করে ফেলেছিল। সোমবার যখন খেলা শেষ হয়, সেই সময় ইংল্যান্ডের জেতার জন্য দরকার ছিল ১১৯ রান। আর ভারতের লক্ষ্য ছিল ৭ উইকেট। ইংল্যান্ডকে হারাতে হলে ভারতকে যে প্রথমে সেশনের মধ্যেই ২ থেকে ৩টে উইকেট তুলে নিতে হত তা নিয়ে সংশয় নেই। কিন্তু জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামিরা ব্যর্থই হন বারবার।


https://twitter.com/BCCI/status/1544277508018692097/photo/1

ভারতের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরীটা এদিন করে ফেললেন জো রুট। আর সেইসঙ্গে ইংল্যান্ডের জয়ের রাস্তাটাও পাকা করে ফেলেছিলেন তারা। পঞ্চম দিন আর কোনও স্ট্র্যাটেজিঅ সফল হয়নি ভারতীয় দলের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশী রান তাড়া করে জিতে রেকর্ডও গড়ল এদিন ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।

জোড়া শতরান জো রিুট ও জনি বেয়ারস্টো। এগিয়ে থেকেও শেষপর্যন্ত সিরিজ ২-২ ফলাফলে ড্র করেই সাজঘরে ফিরতে হল ভারতীয় দলকে।

close whatsapp