ইংল্যান্ডের মাটিতে জ্যাক ক্রলিকে ফিরিয়েই কপিল দেবদের তালিকায় নাম তুললেন জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah. ( Photo Source: twitter )

এজবাস্টন টেস্ট এবার শুধুই জসপ্রীত বুমরাহ ময়। ইংল্যান্ডের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারতের স্পীডস্টার। কখনও ব্যাট হাতে তো কখনও বল হাতে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। সোমবার বিশ্ব ক্রিকেটে এক নতুন নজির গড়লেন জসপ্রীত বুমরাহ। কপিল দেব, অনি কুম্বলেদের সঙ্গে এক তালিকায় এবার নাম তুললেন তিনি। সেনা দেশগুলিতে  (দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং ইংল্যান্ড) ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে ১০০ টি উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দুরন্ত ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ব্যাট হাতে যেমন ঝোরো ইনিংস খেলে ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ঠিক তেমনই এবার বল হাতে এক অভিজাত তালিকায় নাম তুললেন জসপ্রীত বুমরাহ। সোমবারই ইংল্যান্ডের টপ অর্ডারের দুই ব্যাটারকে তুলে নিয়ে নিজের মুকুটে নতুন পালক তুললেন জসপ্রীত বুমরাহ। কপিল দেব, অনিল কুম্বলেদের সঙ্গে সেনা দেশগুলিতে ১০০ উইকেট নিসেন জসপ্রীত বুমরাহ।

সেনা (দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলিতে ভারতীয়দের ১০০ উইকেট

অনিল কুম্বলে – ১৪১

ইশান্ত শর্মা – ১৩০

জাহির খান – ১১৯

মহম্মদ সামি – ১১৯

কপিল দেব – ১১৭

জসপ্রীত বুমরাহ – ১০১

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথ ইনিংসেই তিন উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর হাত ধরেই ব্রিটিশদের টপ অর্ডারের বিরুদ্ধে প্রথম ধাক্কায়া দিয়েছিল ভারতীয় দল। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি এবং অলি পোপদের প্রথম ইনিংসে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই সময়ই ৯৯টি উইকেট নিয়ে ফেলেছিলেন তিনি।

অপেক্ষা ছিল জসপ্রীত বুমরার এই চার দেশ মিলিয়ে ১০০টি উইকেট নেওয়ার। সোমবার খানিকটা অপেক্ষা করতে হল ঠিকই, কিন্তু জসপ্রীত বুমরার রেকর্ড হল ঠিকই। চা বিরতির পরই এজবাস্টনের নতুন রেকর্ডের মালিক জসপ্রীত বুমরাহ। চা বিরতির পরই এদিন জ্যাক ক্রলিকে ৪৬ রানে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। বোল্ড হন জ্যাক ক্রলি।

আর সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড এই চারদেশের মাঠ মিলিয়ে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জসপ্রীত বুমরাহ। কপিল দেবের পরই সেই তালিকায় নিজের নাম তুললেন এই স্পীডস্টার। এই ম্যাচে নামার আগেই অধিনায়ক হয়ে নতুন নজির গড়েছিলেন তিনি। সোমবারও বুমরার মুকুটে নতুন পালক।

close whatsapp