ব্যক্তিগত রেকর্ডে নয়, দেশকে সিরিজ জেতানোই এখন প্রধান লক্ষ্য ন্যাথান লায়নের

Nathan Lyon
Nathan Lyon. (Photo by PATRICK HAMILTON/AFP via Getty Images)

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। গল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে অস্ট্রেলিয়া।  সেইসঙ্গেই অফ স্পিনার হিসাবে ন্যাথান লায়নের সামনে রয়েছে আরও একটি রেকর্ডের হাতছানি। এই টেস্টে যদি দুই ইনিংস মিলিয়ে তিনি সাত উইকেট পেতে পারেন, তবে মুতাইয়া মুরলীথরণের ঠিক পরেই অফ স্পিনার হিসাবে নিজের জায়গা পাকা করে ফেলবেন এই তারকা ক্রিকেটার। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে নামার আগে নিজের রেকর্ডের ভাবনা দূরেই সরিয়ে রাখতে চান ন্যাথান লায়ন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়ের পিছনে ক্যামেরণ গ্রীন, উসমান খোয়াজা এবং ন্যাথান লায়ন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্টেই দুই ইনিংস মিলিয়ে একাই নিয়েছিলেন ৯ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে অফস্পিনারদের সর্বোচ্চ উইকেট পাওয়ার তালিকায় ১০ নম্বরে উঠে এসেছেন ন্যাথান লায়ন।

প্রথম ম্যাচে একাই ৯ উইকেট নিয়েছিলেন ন্যাথান লায়ন

যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে এই নিয়ে একেবারেই চিন্তিত নন ন্যাথান লায়ন। রেকর্ডের চিন্তা ভুলে, দলকে সাহায্য করাই ন্যাথান লায়নের প্রধান নজর। অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতানোই এখন তাঁর পাখির চোখ। তবে রেকর্ড গড়তে পারলে যে খুশিই হবেন তা নিয়ে কিন্তু কোনও দ্বিধা নেই।  এই মুহূর্তে ৪৩৬টি উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন ন্যাথান লায়ন।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি এখনও পর্যন্ত নিশ্চিত নই যে কোনও জায়গায় রয়েছি। তবে স্পিনারদের সেই তালিকায় শীর্ষে যারা রয়েছেন তারা সকলেই কিংবদন্তী। তবে আমার কাছে সবসময়ই দল আগে। আমি অবশ্যই এই সমস্তকিছু নিয়ে যথেষ্ট গর্বিত। কিন্তু কেরিয়ারের শেষের দিকেই এদিকে আরও গভীরভাবে নজর দেব। কিন্তু এখনও অনেক দূর পর্যন্ত যেতে হবে”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে  প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট নিয়েছিলেন ন্যাথান লায়ন। শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে স্পিন অস্ত্রেই শেষ করেছিল অস্ট্রেলিয়া। এই মুহর্তে অফ স্পিনার হিসাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন মুতাইয়া মুরলীথরণ। ন্যাথান লায়ন আর সাত উইকেট নিতে পারলে তাঁর দেশেই মুরলীথরণের ঠিক পরেই জায়গা করে নেবেন।

close whatsapp