প্রথমবার ব্যর্থ হলেও, শার্দূলের বলে স্টোকসের দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ফের নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ

Jasprit-Bumrah's-catch
Jasprit-Bumrah’s-catch. (Photo Source: SonyLIV )

পরপর দুবার তাঁর ক্যাচ ফস্কেছেন। দুবারই বেন স্টোকসের সহজ ক্যাচ ফস্কে তাঁকে জীবনদান দিয়ছিলেন ভারতীয় দলের ফিল্ডাররা। কিন্তু ততীয়বাক আর কোনও ভুল হয়নি। নিজের বুল শোধরাতে কয়েক মিনিটই সময় নিলেন জসপ্রীত বুমরাহ। শার্দূল ঠাকুরের বলে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে গোটা এজবাস্টনকে অবাক করে দিলেন ভারতীয় দলের এই ম্যাচের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। আর সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হতে খুব একটা বেশী সময়ও নেয়নি। এজবাস্টনে যেন শুধুই এার জসপ্রীক বুমরাহ শো।

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দ্বিতীয় দিন থেকেই দেখা যাচ্ছে বুমরাহ ঝড়। সে বল হতে হোক কিংবা ব্যাট হাতে। অধিনায়ক হওয়ার পর যেন আরও বেশী তেতে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার বেন স্টোকসের ক্যাচ নিয়ে ফের একবার শিরোনামে তিনি। স্টোকসের মতো ক্রিকেটারের ক্যাচ মিস করা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা ভালভাবেই জানা রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। যদিও ভুল শোধরাতে খুব একটা বেশী সময় নেয়নি তারা।

মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরতে হয় এদিন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে

শার্দূল ঠাকুরের বোলিং। সেই  সময়ই বেন স্টোকসের ব্যাট থেকে ফের একবার ক্যাচ ওঠে মাঠে। প্রথম দুই ক্যাচের তুলনায় সেই ক্যাচ ছিল অনেকটাই কঠিন। কিন্তু এবার আর কোনও ভুল করেননি ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। করঠিন ক্যাচ হলেও বাঁদিকে নিজের শরীরকে ছুঁড়ে দিয়ে ব্রিটিশ অধিনায়কের ক্যাচ তালুবন্দী করেন তিনি। আর সেই ক্যাচ দেখার পর থেকেই হৈচৈ শুরু নেট পাড়ায়। মাঠেও সেইসঙ্গে জসপ্রীত বুমরাহকে নিয়ে আরম্ভ উচ্ছ্বাস। তবে নাইবা কেন, বেন স্টোকসের মতো তারকার ক্যাচ নিয়েছেন তিনি।


https://twitter.com/imAmanparihar/status/1543546832605057024

জসপ্রীত বুমরার দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ধারাভাষ্যদের মুখেও ছিল  প্রশংসা। যদিও প্রথম ক্যাচ নিতে পারলে এদিন মহম্মদ সামির নামের পাশেই থাকত সেই উইকেট। মহম্মদ সামির সামনে এদিন একেবারেই স্বচ্ছ্বন্দ ছিলেন বেন স্টোকস। তাঁর বলেই প্রথম ক্যাচটা এদিন উঠেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন শার্দূল ঠাকুর। বেন স্টোকসের ক্যাচ মিস করেছিলেন তিনি।

এরপরই শার্দূল ঠাকুরের বলে একইরকমভাবে বেন স্টোকসের ক্যাচ মিস করেন খোদ জসপ্রীত বুমরাহ। যদিও সেই ভুল শোধরাতে তাঁর খুব একটা বেশী সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যে সেই শার্দূলের বলেই দুর্ধর্ষ ক্যাচ নিয়ে বেন স্টোকসকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দেন জসপ্রীত বুমরাহ। যা দেখে সকলেই মুগ্ধ।

ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ঝোরো ইনিংস খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর বল হাতেও ব্রিটিশ ব্যাটিং লাইনআপের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন। এবার ফিল্ডিংয়েও নিজের ছাপ ফেললেন তিনি। ব্রিটিশ অধিনায়কের দুর্ধর্ষ ক্যাচ নিয়ে এই মুহূর্তে ম্যাচের সেরা ক্যাচ নেওয়ার রেকর্ডটাও বোধহয় গড়ে ফেললেন জসপ্রীত বুমরাহ।

close whatsapp