করোনা মুক্ত রোহিত শর্মা, রবিবারই আইসোলেশন থেকে ফিরলেন ভারত অধিনায়ক

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামতে না পারলেও, ব্রিটিশদের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকেই দেখা যেতে চলেছে। করোনা মুক্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর তাতেইএবার খানি্কটা স্বস্তি ভারতীয় শিবিরে। যদিও টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। কিন্কু ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি সফরে ভারতের নেতৃত্ব সামলাবেন দ্য হিটম্যান। রবিবারই আইসোলেশন থেকে ফিরলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্পূর্ণ সস্থ রয়েছেন হিটম্যান।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিরাট কোহলি ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও অব্যহতি নিয়েছিলেন। এরপরই ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়ত্বও ওঠে রোহিত শর্মার কাঁধেই। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার ভারতীয় টেস্ট দলের নেতা হিসাবে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। সেই সিরিজ জিতেই যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর লক্ষ্য ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে নামার। টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর এই প্রথমবার বিদেশের মাটিতে নামার কথা ছিল তাঁর।

করোনার জন্য এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা

সেই ম্যাচে নামার প্রস্তুতিও ছিল তুঙ্গে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নামাপর কয়েকদিন আগেই ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কা লাগে। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই পাঁচদিনেক আইসোলেশনে চলে গিয়েছিলেন রোহিত শর্মা। আর তাতেই যেন ভারতীয় শিবিরের অন্দরে চিন্তাটা ক্রমশ বাড়তে শুরু করেছিল। রোহিত শর্মার করোনায় আক্রান্ত হওয়ায় ক্রমশই তাঁর মাঠে নামারপ সম্ভাবনা কমতে শুরু করেছিল।

শেষপর্যন্ত করোনার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট থেকে ছিটকে যান রোহিত শর্মা। তাঁর জায়গায় জসপ্রূীত বুমরার কাঁধেই ওঠে এই ম্যাচের জন্য ভারতীয় দলের জন্য নেতৃত্বের দায়িত্ব। এজবাস্টনে গত শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেখানেই দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটেই রয়েছে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সময়ই আরও এক খুশির খবর আসে ভারতীয় শিবিরে। করোনা মুক্ত হয়ে এখন সম্পূর্ণ সুস্থ রোহিত শর্মা। রবিবারই আইসোলেশন থেকেও পিরেছেন তিনি। টেস্ট ম্যাচ শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে নামবে ভারত। সেখানে অধিনায়ক হিসাবেই নামতে চলেছেন রেহিত শর্মা। আর তাঁর সুস্থ হওয়ার খবর ভারতীয় শিবিরে স্বস্তির আবহই ফিরিয়ে এনেছে।

করোনায় আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। এজবাস্টনে চেত্শ্বর পূজারা এবং শুভমন গিলকেই দেখা গিয়েছিল ওপেনিংয়ে।

close whatsapp