বার্মিংহ্যাম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ্, সহ-অধিনায়ক ঋষভ পান্ত
কোভিডের কারণে টেস্ট থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা
আপডেট করা - Jun 30, 2022 6:58 pm

গত কয়েক দিনের সমস্ত বিভ্রান্তির পরে, শুক্রবার (১লা জুলাই) থেকে শুরু হওয়া বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত টেস্টের জন্য জসপ্রিত বুমরাহকে ভারতের অধিনায়ক হিসাবে নিশ্চিত করা হয়েছে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা কোভিড-১৯-এর কারণে টেস্ট থেকে নিশ্চিতভাবে বাদ পড়েছেন। ম্যাচের জন্য সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে।
বুধবার (২৮শে জুন) রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে বুমরাহ্ বার্মিংহাম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। যদিও, পরে একটি সংবাদ সম্মেলনে, প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট করেছিলেন যে রোহিতকে বাদ দেওয়া হয়নি। তিনি বলেছিলেন যে মেডিক্যাল টিম এখনও তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
বৃহস্পতিবার, বিসিসিআই ইংলিশদের বিরুদ্ধে পুনঃনির্ধারিত টেস্টের জন্য বুমরাহকে অধিনায়ক হিসাবে নিযুক্ত করে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে। টুইটারে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া লিখেছে, “@Jaspritbumrah93 ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে #TeamIndia কে নেতৃত্ব দেবেন। RishabhPant17 ম্যাচের সহ-অধিনায়ক হবেন।”
NEWS 🚨 – @Jaspritbumrah93 to lead #TeamIndia in the fifth Test Match against England.@RishabhPant17 will be the vice-captain for the match.#ENGvIND pic.twitter.com/ueWXfOMz1L
— BCCI (@BCCI) June 30, 2022
শেষবার কোন পেসার হিসেবে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন কপিল দেব
২৮ বছর বয়সী বুমরাহ্ বিগত ৩৫ বছরের মধ্যে প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন এবং দেশের ৩৬তম টেস্ট অধিনায়ক হবেন। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ১৯৮৭ সালে টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করা শেষ পেসার ছিলেন।
খেলার তিনটি ফর্ম্যাটেই ভারতীয় পেস আক্রমণের নেতা বুমরাহ্ এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজের জন্য সহ-অধিনায়ক মনোনীত হয়েছিলেন। ভারতকে নেতৃত্ব দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা আছে কিনা জানতে চাওয়া হলে পেসার বলেছিলেন, “যদি সুযোগ দেওয়া হয় (ভারতকে নেতৃত্ব দেওয়ার), এটি একটি সম্মান হবে। আমি মনে করি না কোনো খেলোয়াড় না বলবে। এর চেয়ে বড় অনুভূতি আর নেই।”
গুজরাতের ফাস্ট বোলার এখনও পর্যন্ত ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ২১.৭৩ গড়ে ১২৩ উইকেট নিয়েছেন। গত বছর ইংল্যান্ডে চার টেস্টে ভারতের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারীও ছিলেন বুমরাহ্। তিনি ২০.৮৩ গড়ে ১৮ উইকেট শিকার করেন।
রোহিতকে বাদ দেওয়ায় ভারতকে শুবমান গিলের জন্য নতুন ওপেনিং সঙ্গী খুঁজে মাঠে নামাতে হবে। মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হয়েছে ভারতীয় অধিনায়কের পরিবর্ত হিসেবে। তবে সাম্প্রতিক ফর্মের কারণে তাঁর টেস্টে খেলার সম্ভাবনা কম। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, চেতেশ্বর পূজারা বা হনুমা বিহারী বার্মিংহ্যামে অর্ডারের শীর্ষে গিলকে সঙ্গ দিতে পারেন।
ইংল্যান্ডে দলের আগের টেস্ট সফরে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন রোহিত। তিনি ৫২.৫৭ গড়ে ৩৬৮ রান করেছিলেন। এর আগে, একই সিরিজে তাঁর ওপেনিং সঙ্গী কেএল রাহুলও চোটের কারণে বাদ পড়েছিলেন। গত মরসুমে ইংল্যান্ডে ৩৯.৩৮ গড়ে ৩১৫ রান করেছিলেন রাহুল।