রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব বুমরাকে দিলে সেই দায়িত্ব পালনে সক্ষম তিনি, মনে করেন জাহির খান

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo by Ashley Vlotman/Gallo Images)

করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে তিন নামতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কেউই নিশ্চিত নয়। বৃহস্পতিবার রাতে তাঁক চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই দলের অধিনা.কত্ নিয়ে সিদ্ধান্ত গ্রহন হবে। এমন পরিস্থিতিতে অনেকের মুখেই রোহিত খেলতে না পারলে জসপ্রীত বুনরার নাম আসছে। শোনাযাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টও নাকি বুমরাকে এই পরিস্তিতি সম্বন্ধে অবগত করে রেখেছে। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরাকে নিয়ে আশার সুর প্রাক্তন ভারতীয় তারকা জাহির খানের গলায়।

রোহিত শর্মা যদি একান্তই এই টেস্টে নামতে না পারেন, সেক্ষেত্রে শোনাযাচ্ছে ভারতীয় দলের নেতৃত্বের ভার উঠতে পারে জসপ্রীত বুমরার কাঁধে। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ অধিনায়ক তিনিই হয়েছেন। রোহিত যদি শেষপর্যন্ত মাঠে নামতে না পারেন, শোনাযাচ্ছে নেতৃত্বের দায়িত্ব বুমরার কাঁধেই উঠতে চলেছে। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরাকে সমর্থনই জানিয়েছেন জাহির খান। তাঁর মতে বুমরা এই দায়িত্ব পেলে অত্যন্ত সাফল্যের সঙ্গেই তা পালন করতে পারবেন।

করোনায় আক্রান্ত রোহিত শর্মার ভাগ্য নির্ণয় বৃহস্পতিবার রাতে

কপিল দেবের পর থেকে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব কোনও পেসারের কাঁধে  আর দেখা যায়নি। বোলার হিসাবে অনিল কুম্বলে, বিষে সিং বেদীরা সেই দায়িত্ব সামলালেও, তারা সকলেই ছিলেন স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরা যদি এই দায়িত্ব পান তবে কপিল দেবের পর দ্বিতীয় পেসার হিসাবে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন তিনি। আর বুমরা সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হতে পারবেন বলেও মনে করছেন জাহির খান।

এই প্রসঙ্গে জাহির খান জানিয়েছেন, “বার্মিংহাম টেস্টে জসপ্রীত বুমরার পারফরম্যান্সের দিকেই নজর থাকবে সকলের। রোহিত শর্মা কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর অধিনায়কত্ব নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে। প্রথমে তিনি খানিকটা উদ্বিগ্ন হলেও, এমন পরিস্থিতিতে এই বাড়তি দায়িত্ব তাঁর মতো একজন ক্রিকেটারের জন্য লাভজনক হবে বলেই মনে হয়”।

ভারতীয় দলের জার্সিতে এর আগে কখনোই অধিনায়কের ভূমিকায় দেখা যায়নি দসপ্রীত বুমরাহকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের সামনে উপস্থিত হয়েছে এক জটিল পরিস্থিতি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সহ অধিনায়কত্বের ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে জসপ্রীত বুমরার।

এছাড়া এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। যদিও রোহিত শর্মার মাঠে ফেরা নিয়ে এখনও পর্যন্ত আশাবাদী ভারতীয় দল। বৃহস্পতিবার রাত পর্যন্ত অপেক্ষার পরই চূড়া্ন্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেদিকেই এখন নজর গোটা ভারতবাসীর।

close whatsapp