“বেশী পার্থক্য নেই” – অধিনায়ক হিসেবে ধোনি ও মর্গ্যানের তুলনা করলেন মইন আলি

মইন বলেছেন দুজনেই শান্ত এবং সতীর্থদের প্রতি বিশ্বাসী

MS Dhoni and Eoin Morgan
MS Dhoni and Eoin Morgan. (Photo Source: IPL/BCCI)

ইয়ন মর্গ্যান মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বর্ষীয়ান ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলি জাতীয় দলে তাঁর প্রাক্তন অধিনায়কের বিষয়ে মতামত জানিয়েছেন। মর্গ্যান সম্পর্কে কথা বলার সময়, মইন প্রাক্তন ইংলিশ অধিনায়ক এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনির নেতৃত্বের দর্শনের মধ্যে মিল খুঁজে পান।

মইন জাতীয় দলে মর্গ্যানের অধীনে খেলেছেন এবং চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করার সময় আইপিএলে ধোনির অধিনায়কত্বেও খেলেছেন। মইন মর্গ্যানকে দেশের “সর্বশ্রেষ্ঠ সাদা বলের অধিনায়ক” বলে অভিহিত করে তাঁর প্রশংসা করেছেন। যদিও মর্গ্যান গত দুই বছর ধরে ব্যাটিংয়ের ক্ষেত্রে বিশেষ সাফল্য পাননি, কিন্তু সামগ্রিক বিচারে সাদা বলের ফর্ম্যাটে তাঁর রানের পরিসংখ্যান ইংল্যান্ডের সব ব্যাটারদের মধ্যে সেরা।

সে আমাদের সর্বকালের সেরা সাদা বলের অধিনায়ক, মর্গ্যানের প্রসঙ্গে মইন

“আমি তার (মর্গ্যান) অধীনে খেলেছি। আমি এমএস ধোনির নেতৃত্বেও খেলেছি। স্বভাবের দিক থেকে দুজনের মধ্যে খুব বেশী পার্থক্য নেই। দুজনেই শান্ত এবং সতীর্থদের প্রতি বিশ্বাসী। ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন, ব্রিলিয়ান্ট প্লেয়ার,” স্পোর্টস তক-এ একটি আলাপচারিতার সময় মইন বলেছেন।

মর্গ্যানের অধিনায়কত্ব সারা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং তিনি এমন এক সময় দলের হাল ধরেছিলেন যখন ইংল্যান্ড অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি ইংলিশ ক্রিকেটকে সম্পূর্ণ রূপান্তরিত করেছিলেন, এবং সেই কারণে ইংল্যান্ড ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ জিততে পেরেছিল। আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী এই ক্রিকেটারের অধীনে থ্রি লায়ন্স ২০১৬ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে যথাক্রমে ফাইনাল এবং সেমিফাইনালে জায়গা করে নেয়। 

“সে (মর্গ্যান) ইংল্যান্ডকে প্রায় অন্ধকার দিন থেকে খুব ভালো দিনে নিয়ে গেছেন। এর আগে আমরা সাদা বলের ক্রিকেটে বিপর্যস্ত ছিলাম এবং সে খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করেছিল। আসলে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে যেভাবে খেলছে সেটা তার কারণেই। সে দেখিয়েছে মানসিকতা থাকলে নির্ভয়ে ক্রিকেট খেলতে পারা যায়, যা আমরা এখন খেলছি। সে আমাদের সর্বকালের সেরা সাদা বলের অধিনায়ক,” যোগ করেছেন মইন।

close whatsapp