আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরী করে আপ্লুত দীপক হুডা, আইপিএলের কথাই তাঁর মুখে

Deepak Hooda
Deepak Hooda. (Photo Source: Instagram)

দেশের জার্সিতে প্রথমবার সেঞ্চুরী। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে প্রথমবার সেঞ্চুরী পেয়েছেন দাপক হুডা। ভারতীয় ক্রিকেট সমর্থকরা যেমন তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। তেমনই ভারতীয় জার্সিতে নিজের নিজের প্রথম সেঞ্চুরী নিয়ে আপ্লুত খোদ দীপক হুডাও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর হাত ধরেই বিরাট রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। আইরিশ বোলারদের বিরুদ্ধে এদিন দাপুটে ব্যাটিং করেন তিনি। আর সবকিছুর জন্য আইপিএলে ভাল পারফরম্যান্সকেই কৃতিত্ব দিচ্ছেন তরুণ তারকা দীপক হুডা।

মঙ্গবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বতীয় টি টোয়েন্টিতে নেমেছিল ভারতীয় দল। সেখানেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামলেও, এদিন দীপক হুডাকে ওপেনিংয়ে না নামানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। ফাস্ট ডাউনে নেমেছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম ম্যাচের পারফরম্যান্সটাই যেন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৫৭ বলে ১০৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন দীপক হুডা।

আইপিএলের মঞ্চেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেই ধারাই এবার ভারতীয় দলের জার্সিতেও ধরে রাখতে পেরে আপ্লুত দীপক হুডা। এদিন আয়ারল্যান্ডের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন দীপক হুডা। দেশের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরী করেলেন তিনি। তাঁর ৫৭ বলে ১০৪ রানে ইনিংসটা সাজানো রয়েছে ৯টি চার ও ছটি ওভার বাউন্ডারি দিয়ে। সেই দপক হুডার মুখেই ম্যাচ শেষে আইপিএলের কথা। একইসঙ্গে এই পারফরম্যান্স ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য দীপক হুডার।

দুই ম্যাচে ১৫১ রান করে সিরিজের সেরা হয়েছেন দীপক হুডা

ম্যাচ শেষে দীপক হুডা জানিয়েছেন, সত্যি বলতে কী আইপিএলে ভাল পারফরম্যান্স করেই এখানে এসেছিলাম আমি। দেশের জার্সিতেও সেই ধারাই অব্যহত রাখতে চেয়েছিলাম। এমন পারফরম্যান্স দেখাতে পেরে আমি খুশি। শেষ কয়েকদিন আমি ওপরের দিকে ব্যাটিং করছি। তার ফলে রান করার জন্য বেশখানিকটা সময়ও পাচ্ছি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে ১৫১ রান করে সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন দীপক হুডা। এছাড়া দ্বিতীয় ম্যাচে ভারতীয় জুটি হিসাবে টি টোয়েন্টিতে সবচেয়ে বড় পার্টনারশিপ করার রেকর্ড মঙ্গলবার রাতে করেছেন দীপক হুডা ও সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা। আর তাদের সেই পার্টনারশিপেই জের রাস্তা পাকা হয়েছিল ভারতীয় দলের।

আয়ারল্যান্ড সিরিজ। শেষ ভারতীয় দলের সামনে এখন টি টোয়েন্টির দীর্ঘ সিরিজ। সেখানেই নিজেকে আরও প্রতিষ্ঠিত করাই হয়ত প্রধান লক্ষ্য দীপক হুডার।

close whatsapp