“একটি পরাজয়ের পরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা বোকামি হবে” – তেম্বা বাভুমা

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা

Temba Bavuma
Temba Bavuma. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন যে চলমান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পরাজয়ের পরে দলে কোনও আতঙ্ক নেই। তিনি যোগ করেছেন যে সেই দিনে যে দল ভালো খেলেছে তাদের বিরুদ্ধে হেরেছে দল। বাভুমা আরও বলেছেন যে তাঁর নেতৃত্বাধীন দল প্রথম দুটি ম্যাচে ভালো ক্রিকেট খেলেছিল এবং অন্য দল ভালো খেললে সেটা মেনে নিতে হবে।

তৃতীয় ম্যাচে নামার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল এবং সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে ছিল। বাভুমা মনে করেন যে যখন দল হেরে যায়, তখন অনেকগুলি ক্ষেত্রর দিকে আঙুল নির্দেশ করা যেতে পারে, এবং মতামত দিয়েছিলেন যে একটি হারের পরে দলের পদ্ধতি পরিবর্তন করা বোকামি হবে।

কোন আতঙ্কের জায়গা নেই: টেম্বা বাভুমা

তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা ৪৮ রানে পিছিয়ে পড়ে মূলত লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের ২০ রানে তিন উইকেটের ম্যাচজয়ী স্পেলের সৌজন্যে। ভাইজাগে খেলার পর সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, “যখন দল হেরে যায় তখন অনেক ক্ষেত্রর দিকে আমরা আঙুল তুলতে পারি।”

“আমরা জানি আমাদের ভালো খেলতে হবে এবং প্রথম দুই ম্যাচে আমরা সেটাই করেছি। আজ ভারত অনেক ভালো দল ছিল,” যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার। উল্লেখ্য, ভারত তাদের কিছু তারকা খেলোয়াড় যেমন কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রিত বুমরাহ্‌ ছাড়াই সিরিজে নেমেছে। বাভুমা মনে করেন যে কেউই আশা করেনি যে সফরকারীরা ভারতকে হোয়াইটওয়াশ করবে, তা সে যতোই তাদের দলে তাদের সিনিয়র খেলোয়াড় না থাকুক।

“আমি মনে করি না কেউ ভেবেছিল যে আমরা এখানে এসে ৫-০ তে সিরিজ জিতব কারণ সমস্ত বড় নামকরা খেলোয়াড় এখানে নেই। এটা একটা ভালো ভারতীয় দল। একটি পরাজয়ের পরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা বোকামি হবে,” বাভুমা বলেছিলেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও তাদের কিছু নিয়মিত খেলোয়াড় যেমন এইডেন মার্করাম এবং কুইন্টন ডি কককে ছাড়া খেলেছে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) দ্বারা প্রকাশিত একটি অডিও ফাইলে বাভুমা বলেছেন, “কোন আতঙ্কের জায়গা নেই।”

close whatsapp