যাদের খেলা দেখতেন তাদের সঙ্গেই দেশের হয়ে খেলতে নামবেন, স্বপ্নপূরণ উমরান মালিকের

Umran Malik
Umran Malik. (Photo Source: BCCI)

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স। আইপিএলের বাইশগজ থেকে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গিয়েছেন উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। আর তাতেই আপ্লুত জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেট তারকা। একসময় যাদের খেলা দেখতেন। ভুবনেশ্বর কুনার, বুমরাহদের বোলিং দেখে শিখতেন, তাদের সঙ্গেই এবার এক ড্রেসিংরুমে সময় কাটাবেন তিনি। স্বপ্নপূরণ হয়েছে উমরান মালিকের।

গত বছরের আইপিএলে উমরান মালিকের আত্মপ্রকাশ। প্রথম ঝলকেই তার গতি প্রদর্শনে সকলকে চমকে দিয়েছিলেন উমরান। সেই থেকেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের সদস্য হয়ে গিয়েছিলেন তিনি। এবারের মেগা নিলামের আগে তাবড় তাবজড় তারকাদের ছেড়ে দিলেও, হায়দরাবাদ কিন্তু এই তরুণ ক্রিকেটারকে ছাড়েননি। তাদের সিদ্ধান্ত যে একেবারে ঠিক ছিল, তা আইপিএল শুরু হতেই বোঝা গিয়েছে। ২২ টি উইকেট নিয়ে এবারের আইপিএলে যাত্রা শেষ করেছেন উমরান মালিক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে এই স্বপ্নটাই দেখতেন এই তরুণ ক্রিকেটার। অবশেষে ২০২২ সালে সেই স্বপ্ন পূরণ হয়েছে উমরান মালিকের। তাঁর বলের গতি, লাইন লেন্থ দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। এবার রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে আরও নিখুঁত হয়ে ওঠার পালা। এই সিরিজেই অভিষেক হতে পারে তাঁর, রাহুল দ্রাবিড়ের তরফে এমনই এক ইঙ্গিতও পাওয়া গিয়েছে। উমরান মালিকও সেই অপেক্ষাতেই রয়েছেন। এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছিলেন উমরান মালিক।

সদ্য সমাপ্ত আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিং করেছেন উমরান মালিক

যখন তিনি টেনিস বলে ক্রিকেট খেলতেন, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমারদের ম্যাচ দেখতেন। শিখতেন ইয়র্কারের নানান কৌশল। এখন সেই উমরানের হাত থেকেই দেখা যায় একের পর এক ইয়র্কারের ঝলকানি। একসময় যাদের খেলা দেখতেন, এবার তাদের সঙ্গেই মাঠে নামবেন তিনি। এ যেন উমরান মালিকের কাছে স্বপ্নের চেয়ে কম কিছু নয়।

বিসিসিআইয়ের সাইটে উমপান মালিক জানিয়েছেন, “যখন আমি টেনিস বলে ক্রিকেট খেলতাম, সেই সময় ভুবি, সামি এবং বুমরাদের ইয়র্কার দেখে মুগ্ধ হতাম। সবসময়ই ভারতের ম্যাচ দেখতাম। অবশেষে ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে। যখনই সুযোগ পাব নিজের সেরাটা উজার করে দেব”।

ভারতীয় দলের হয়ে প্রস্তুতিতে নামার পর থেকেই সকলের চোখ রয়েছে উমরান মালিকের দিকে। তাঁর গতিই যে এখন সকলের প্রধান আকর্ষণ তা বলাই বাহুল্য। হবে নাই বা কেন। আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিং করতে দেখা গিয়েছে এই তরুণ বোলারকে। যদিও উমরানের লক্ষ্য  কিন্তু অন্য। শুধু গতি নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতির সঙ্গে সঠিক লেন্থে বোলিং করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন উমরান মালিক।

close whatsapp