ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

West Indies and India
West Indies and India. (Photo Source: ICC/Twitter)

ওডিআই সিরিজ শেষ।সেই সিরিজেও ২-১-এ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজে নামতে চলেছে ভারতীয় ব্রিগেড। তবে টি টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় শিবির। সেই ধারা বজায় রেখে এই সিরিজেও ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারে কিনা তা তো সময়ই বলবে।

ওডিআই সিরিজের মতো টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দল তরুণ ক্রিকেটারদেরই বিশেষ সুয়োগ দিতে চলেছে। টি টোয়েন্টি সিরিজে আগেই রোহিত শর্মা, বিরাটকোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে।  হার্দিক পান্ডিয়ার নেৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রতম একাদশ কী হতে পারে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। ওডিআইয়ে না খেললেও এই ্ময়াচেি ফের একবার বারতের ওপেনিংয়েদেখা যেতেপারে যশস্বী জয়সয়ালকে। সেইসঙ্গে সঞ্জু স্যামসনকেও সুযোগ দেওয়া হতে পারে এই সিরিজে।

অন্যদিকে ঘরের মাঠে এখনও পর্যন্ত এই মরসুমে ভারতের কাছে  একটি সিরিজেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে পরপর টেস্ট ও ওডিআই সিরিজে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ওয়েস্ট ইন্ডিজ যেজেতার জন্য মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। এই সিরিজের জন্যই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ফিরেছেন শিমর হেটমায়ার, শাই বোর এবং ওশানে থমাস।

পিচ কন্ডিশন

ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচে বোলারদের সঙ্গে ব্যাটাররাও সুযোগ পাবেন।  তবে এখানকার পিচে খানিকটা হলেও পেসাররা বাড়তি সুযোগ পেতে পারেন। পেসকে কাজে লাগাতে পারবেন তারা। একইসঙ্গে পিচে খানিকটা বাউন্সও থাকবে। টস জিতলে এখানে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজঃ জনসন চার্লস, কাইল মেয়ার্স, শাই হোপ, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শিমক হেটমায়ার, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ।

ভারতঃ যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আভেশ খান, অর্শদীপ সিং।

ম্যাচের সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – রাত ৮.০০ ( ভারতীয় সময় )

টেলিভিশন সম্প্রচার – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা ও ফ্যানকোড

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত হেড টু হেড

ম্যাচ – ২৫। ওয়েস্ট ইন্ডিজ- ৭। ভারত- ১৭। ফলাফল হয়নি – ১

close whatsapp