লালচাঁদ রাজপুতের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুরুপের তাস এবার ওয়ানিন্দু হাসারঙ্গা

Wanindu Hasaranga
Wanindu Hasaranga. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে পার্পল ক্যাপের অন্যতম দাবীদার ওয়ানিন্দু হাসারঙ্গা। মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই উমেশ যাদবকে টপকে এখন পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে গিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১০ টি উইকেট। পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ১০ উইকেট নিয়ে ফেলেছেন হাসারঙ্গা। আর তা দেখেই আপ্লুত লালচাঁদ রাজপুত। তাঁর মতেএবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর তুরুপের তাস ওয়ানিন্দু হাসারঙ্গা।

চার ম্যাচের মধ্যে ইতিমধ্যেই তিনটি ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  আর সেই সাফল্যের পিছনে ওয়ানিন্দু হাসারঙ্গা যে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তা বলার অপেক্ষা রাখে না। প্রতি ম্যাচেই কঠিন পরিস্থিতিতে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবির ম্যাচ জয়ের নায়কও ছিলেন তিনিই। একাই নিয়েছিলেন চার উইকেট সেই ম্যাচে। আর এই সমস্ত কিছু বিচার করেই লালচাঁদ রাজপুত তাঁকে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলে মনে করছেন। শুধু তাই নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাং শক্তি নিয়েও পর্যালোচনা করলেন লাল চাঁদ রাজপুত।

ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিয়ে উচ্ছ্বসিত লালচাঁদ রাজপুত

মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে রানের পাহাড় গড়েছে তুলেছিল ধোনিদের চেন্নাই সুপার কিংস।  কিন্তু সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একমাত্র উজ্জ্বল তারকা ওয়ানিন্দু হাসারঙ্গা। ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। রবীন উথাপ্পা এবং রবীন্দ্র জাদেজাকে সাজঘরে ফিরিয়েছেন এই শ্রীলঙ্কান তারকা।

এই প্রসঙ্গে লালচাঁদ রাজপুত জানিয়েছেন, “হাসারঙ্গা একজন খুবই স্মার্ট বোলার এবং আইসিসির র্যাঙ্কিংয়েও রয়েছেন তিনি। তাঁরমধ্যে বিশেষ দক্ষতা রয়েছে। এবং তিনি বাইশগজে কোনওকিছুই ভয় পাননা। তাঁর বোলিংয়ের দিকে যদি তাকানো যায়, তবে বোঝা যায় যে কেমনভাবে তিনি সবসময় উইকেট নিতে চান। এটাই একজন লেগ স্পিনারের দক্ষতা। ওয়ানিন্দু হাসারঙ্গা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য তুরুপের তাস”।

জশ হেজেলউডের সংযুক্তি আরসিবিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন লালচাঁদ রাজপুত

শুধু ওয়ানিন্দু হাসারঙ্গাই নন, “আরসিবির জশ হেজেলউড সম্বন্ধেও আলোচনা করেছেন লালচাঁদ রাজপুত। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই প্রথমবার মাঠ নেমেছেন তিনি। সেই প্রসঙ্গে লালচাঁদ রাজপুত জানিয়েছেন, আরসিবি স্কোয়াডে জশ হেজেলউড খুবই ভালো সংযোজন। নচুন বলে খুব দ্রুত উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর লাইন লেন্থও যথেষ্ট ভাল। এছাড় হেজেলউডের বাউন্সার দেওয়ার ক্ষমতা রয়েছে। যদি তিনি কিু উইকেট তুলে নিতে পারেন, তবে প্রতপক্ষকে ভেঙে দিতে খুব একটা সময় নেননা তিনি”।

close whatsapp