বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপ পাওয়ার ব্যপারে আশাবাদী আকাশ চোপড়া
আপডেট করা - Apr 4, 2023 3:32 pm

এবারের আইপিএলে শুরুটা দুর্ধর্ষ ভাবে করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে রানের ঝলক। আর তাতেই আপ্লুত হয়েছে সকলে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি। তাঁর সেই পারফর্ম্যান্স দেখার পরই বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশা চড়তে শুরু করেছে। সেই তালিকা থেকে বাদ নেই পরাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও। তাঁর মতে এবারের আইপিএলে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ জেতার অন্যতম দাবীদার হয়ে উঠতে চলেছেন বিরাট কোহলি। অন্তত প্রথম ম্যাচ নাকি তেমনই ইঙ্গিত দিচ্ছে।
প্রথম ম্যাচেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে ই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন তারকা বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ম্যাচেই মুম্বি ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে পারফর্ম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলির ব্যাটে ছিল চার ও ছয়ের বন্যা। প্রথম ম্যাচেই ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
প্রথম ম্যাচেই ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
এবারের আইপিেলে অরেঞ্জ ক্যাপ কোন ক্রিকেটারের মাথায় উঠবে তা তো সময়ই বলবে। কিন্তু বিরাট কোহলির এমন পারফরম্যান্স দেখার পর তিনিও যে এই দৌড়ে সামিল হয়ে গিয়েছে তা মেনে নিতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে বিরাট কোহলির এই পারফরম্যান্স আইপিএলের সর্বোচ্চ রানের মালিক হওয়ার অন্যতম ইঙ্গিত দিচ্ছে। যদিো এখনও পর্যন্ত মাত্র একবারই আইপিএলের মঞ্চে অরেঞ্জ ক্যাপ উঠছে বিরাট কোহলির মাথায়।
এই প্রসঙ্গেই আকাশ চোপড়া জানিয়েছেন, “বিরাট কোহলির এমন পারফরম্যান্স দেখার পর একটাই কথা বলতে পারি যে এবারের আইপিএলের সর্বোচ্চ রান করার দৌড়ে রয়েছেন তিনি। ২০১৬ সালের সেই মরসুমের সঙ্গে এই মরসুমের ফের একটা মিল খুঁজে পাচ্ছি। ২০১৬ সালের সেই আইপিএল শুরু হওয়ার ৬ মাস আগে থেকেই নিজের ফর্মে ফিরেছিলেন আকাশ বিরাট কোহলি। এবারেও কিন্তু আইপিএলের আগের ছয় মাস বিরাট কোহলি সেই ফর্মের মধ্যেই দিয়েই যাচ্ছে”।
২০১৬ সালে শেষবার আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি। সেবার তাঁর ব্যাট থেকে এসেছিল ৯৭৩ রান। শুধু তাই নয় সেই ২০১৬ সালেই বিরাট কোহলি পেয়েছিলেন চারটি সেঞ্চুরীও। সেইবারই অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন এই তারকা ক্রিকেটার। এবারও শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। শেষপর্যন্ত বিরাট কোহলি ফের অরেঞ্জ ক্যাপ পান কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।