ছুটি কাটিয়ে বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গিয়েছে। এবার একদিনের বিশ্বকাপে নজর সেকলের। টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ফের নিজের পুরনো মহিমায় ফিরেছেন বিরাট কোহলি।  গোটা বিশ্বের সামনে ফের একবার ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছেন তিনি। যদিও টি টোয়েন্টি বিশ্বাপে শপল হতে পারেনি ভরাতীয় দল। কিন্তু বিরাট কোহলির ফর্মে ফেরাটা যে একটা বড় প্রাপ্তি ভারতের জন্য তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছর ঘরের মাঠে বিশব্কাপের মঢ্চে নামবে টিম ই্ডিয়া। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দল নিউ জিল্যান্ের বিরুদ্ধে লম্বা সপফরে গিয়েছে। টি টোয়েন্টি এবং একদিনের ম্যাচের সিরিজ খেলবে তারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। যদিও টানা ম্যাচ খেলার জনম্য বিরাট কোহলিদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকে বোর্ড। সেই সময়ই সস্ত্রীক দেশের মধ্যেই ছুটি কাটচ্ছিলেন বিরাট কোহলি। ২০ দিনের বিরতি দেওয়া হয়েছে তােদের। ছুটি কাটানো হয়ে গিয়েছে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ দিনের বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি

এবার কাজ শুরুর পালা। আর সেই কাজই শুরু করে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। সামনেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে একদিন ও টেস্ট সিরিজ। সেই সফর দিয়েই ফের ভারতীয় দলে ফিরবেন তিনি। বরাবরই ফিটনেস নিয়ে খুঁতখুঁতে বিরাট কোহলি। ফিটনেস নিয়ে কখনও কোনওরকতম ঝুঁকতি নিতে পছন্দ করেনন না তিনি। বিশ্রাম শেষ।  ছুটির মাঝেই শুরু হয়ে গেল বিরাট কোহলির প্রস্তুতি। ফিটনেস ট্রেনিং আরম্ভ করে দিয়েছেন তিনি। এবার যে তাঁর পাখির চোখ একদিনের বিশব্কাপ তা বলার অপেক্ষা রাখে না।

প্রায় তিন বছর দেশের জার্সিতে কোনও রকম রান ছিল না বিরাট কোহলির। বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন তিনি। আর তাতেই বিরাট কোহলিকে নিয়ে ক্রমশ বাড়তে সুরু করেছিল সমালোচনার ঝড়। ক্রমশই চাপ বাড়চি তাঁর ওপর। যদিও বিরাট কোহলি হাল ছাড়েননি। এশিয়া কাপের মঞ্চ দিয়েই ফের গোটা বিশ্ব দেখেছিল বিরাট কোহলির প্রত্যাবর্তন। এশিয়া কাপের মঞ্চে ভারতের জার্সিতে একমাত্র সফল ব্যাটির ছিলেন এবার বিরাট কোহলি।

বহু কাঙ্খিত সেই সেঞ্চুরীও তিনি পেয়েছিলেন এই এশিয়া কাপের মঞ্চ থেকেই। আফগানিস্তানের বিরুদ্ধে অস্ধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে, ভারতীয় দলের জয়ের প্রধান কারিগডড় হয়ে উঠেছিলেন বিরাট। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সরক্বোচ্চ রানের মালিকও তিনি। সেই বিরাট কোহলির নজরই এবার একদিনের বিশ্বকাপের দিকে। সেভাবেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন তিনি।

কয়েকতদিন আগেই  পরিবারের সঙ্গে কাইন্চি ধামে ঘুরতে গিয়েছিলেন। ছুটি শেষ. বৃহস্পতিবার থেকেই ফিটনেস ট্রেনিং শুরু বিরাট কোহলির।

close whatsapp