অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরী নিয়ে আশাবাদী সঞ্জয় বাঙ্গার

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

আগামী ৯ ফেব্রূয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।  এই টেস্ট জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। সেই লক্ষেই এখন জোরকদমে চলছে ভারতীয় দলের প্রস্তুতি। সেই মঞ্চেই বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে দীর্গদিনের সেই অপেক্,ার অবসান নাকি এই টেস্টের মঞ্চেই হতে চলেছে।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টের মঞ্চে সেঞ্চুরীকে ফিরবেন বিরাট কোহলি। মনে করছেন সঞ্জয় বাঙ্গার।

অস্ট্রেলি.ার বিরুদ্দে বরাবরই ভাল পারফরম্যান্স প্রদর্শন করেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে হোক কিংবা অজিদের মাঠে, বিরাট কোহলির পারফরম্যান্সের গ্রাফ সবসময়ই উর্ধ্বমুখী। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও বিরাৈট কোহলির ব্যাট থেকে বড় পারফরম্যান্স দেখার ব্।যপারেই আশায় রয়েছেন প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ২০১৯ সালে শেষবার টেস্টেরক মঞ্চে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেই খরা ও এবার অস্ট্রেলি.ার বিরুদ্ধেই কাটবে বলে মনে করছেোন সঞ্জয় বাঙ্গার।

বর্ডার গাভাসকর ট্রফিতে ১৬৮২ রান রয়েছে বিরাট কোহলির

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে বিরাট কোহলির ব্যাটে ১৬৮২ রান এসেছে। ভারকতের হয়ে েই ট্রফিতে ৩৬টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বরৈবরই প্রাক্তন ভারত অধিনায়কের পারফরম্যান্স ভাল তা বলার প্রয়োজন নেই। সেই ধারা তিনি এই সিরিজেও যে ঘরে রাখতে মরিয়া হবেন সেই ব্যপারে আশাবাদী সঞ্জয় বাঙ্গার।

এই প্রসঙ্গে সলঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই খেলতে ভালবাসেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটারসঙ্গে যখনই ঝামেলায় জড়িয়েছেন তখনই দেখা গিয়েছে যে বিরাট কোহলি নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করেছেন। টেস্ট ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যেখানে সবসময়ই বিরাট কোহলিকে তাঁর সেরা পারফরম্যান্স খেলতে দেখা গিয়েছে। অবশ্যই শেষ দুই হবছরে তাঁর ব্াট থেকে টেস্টে সেই পারফরম্যান্স দেখা যায়নি। এই সিরিজে তিনি বড় ভূমিকা পালন করতে চলেছেন এবং বড় পারফরম্যান্সও দেখা যেতে চলেছে”।

গতবছরই এশিয়া কাপের মঞ্চে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই বিরাট কোহলির ব্যটে দেখা গিয়েছে বড় পারফরম্যান্সের ঝলক। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে সেঞ্চুরাী পেয়েছিলেন বিরাট। নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।  শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরী পয়েছেন বিরাট কোহলি। এবার টেস্টের মঞচে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp