দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন উমরান মালিক
আপডেট করা - Apr 30, 2022 2:07 pm

আইপিএলের মঞ্চে উমরান মালিকের দুর্ধর্ষ গতি এবং স্কীলই এবার হয়ত ভারতীয় দলের জন্যও তাঁর দড়জা খুলে দিতে চলেছে। এখনই কোনওকিথু নিশ্চিত নয়, তবে ভারতীয় দলের নির্বাচকদের মন জিতে নিয়েছেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেট তারকা। শোনাযাচ্ছে আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে হতে চলা টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন এই তরুণ স্পীডস্টার। শুধু তাই নয় আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে দলে রাখতে পারেন নির্বাচকরা।
গত মরসুমের আইপিএলেই প্রথম সকলের নজর কেড়েছিলেন উমরান মালিক। সেবার অবশ্য মাত্র তিনটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন উমরান মালিক। সেখানেই তাঁর ভয়ঙ্কর গতির সঙ্গে সকলের পরিচয় ঘটেছিল। আর সেজন্যই তাঁকে নিলামের আগে দলে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইরিএলে সেই উমরান মালিকই কেন উইলিয়ামসনের দলের প্রধান অস্ত্র। প্রতিপক্ষ দলের ব্যাটারদের একাই শেষ করে দিচ্ছেন তিনি।
এবারের আইপিএলে প্রথমদিকের কয়েকটা ম্যাচে সেভাবে সফল হতে পারেননি। খেলা যত এগিয়েছে ততই যেন পরিণত হয়েছেন জম্মু কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। ডেল স্টেনের তত্ত্বাবধানে তাঁর গতি যেমন প্রতিপক্ষ ব্যাটারদেরকে বিপদে ফেলেছে, তেমনই তাঁর সঠিক লাইন লেন্থ শেষ করে দিয়েছে হায়দরাবাদের সামনে আসা যেকোনও দলকে। আর তা দেখার পর থেকেই উমরান মালিকের প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকাদের মুখে।
এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন উমরান মালিক
অনেকে তাঁকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলানোর পরামর্শ দিয়েছেন। এবার শোনাযচ্ছে ভারতীয় দলের নির্বাচকরাও নাকি উমরান মালিককে নিয়ে ভাবতে শুরু করেছেন। আইপিএল শেষের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানে বেশকিছু অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথাও চলছে। সেই জায়গায় তরুণ তারকাদের সুযোগ দিয়ে দেখে নিতে চান তারা। আর সেই তালিকাতেই নাকি এখন উমরান মালিকের নামও ঢুকে পড়েছে।
নির্বাচক মহলে ইতিমধ্যেই তাঁকে নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন এই তরুণ ক্রিকেটার। সুধু তাই নয় এরপরই আয়ারল্যান্ড সফরেও এই বোলারকে খেলানোর ভাবনা রয়েছে। যদিও এখনই অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু উমরান মালিককে দলে দেখলে হয়ত অবাক হও.ার কিছুই থাকবে না।
এবারের আইপিএলে বল হাতে একের পর এক ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন উমরান মালিক। এখনও পর্যন্ত আইপিএ ২০২২-এ তিনি প্রথম পেসার হিসাবে পাঁচ উইকেট নিয়েছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ জিততে না পারলেও, একাই পাঁচ উইকেট নিয়ে গুজরাতকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি। দল হারলেও সেই ম্যাচে সেরার পুরষ্কার উঠেছিল তাঁরই হাতে।
শুধু তাই নয় পঞ্জাব কিংসের বিরুদ্ধেও উমরান মালিক নিয়েছিলেন ৪ উইকেট। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও তাঁর পারফরম্যান্স চমকে দিয়েছিল সকলকে। শ্রেয়স আইয়ারকে আউট করার সেই ইয়র্কার সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল। আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটারকে ক্রিজে দাঁড় করে দিয়েছিলেন তিনি। এমন প্রতিভা দেখার পর থেকেই উমরান মালিককে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা। এবার শুধুই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তোলার অপেক্ষা এই তরুণ ক্রিকেটার।