রোহিত শর্মার ঝোড়ো শতরানের হাত ধরে আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Pankaj Nangia/Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে দ্বিতীয় জয় পেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। হসমতউল্লাহ গুরবাজের নেতৃত্বাধীন আফগানিস্তানকে উইকেটে হারাল ভারত।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান যথাক্রমে ২৮ বলে ২১ রান এবং ২৮ বলে ২২ রান করেন। রহমত শাহ বেশি রান করতে পারেননি। তিনি ২২ বলে ১৬ রান করে আউট হন। আফগানিস্তান ৬৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী এবং আজমতউল্লাহ ওমরজাই মিলে ইনিংসের হাল ধরেন। তাদের মধ্যে ১২১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। হসমতউল্লাহ ৮টি চার এবং ১টি ছয় সহ ৮৮ বলে ৮০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। আজমতউল্লাহের ব্যাট থেকে ৬৯ বলে ৬২ রানের একটি সুন্দর ইনিংস আসে। তিনি এই ইনিংসে ২টি চার এবং ৪টি ছয় মারেন।

মহম্মদ নবি স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ২৭ বলে মাত্র ১৯ রান করে নিজের উইকেট হারান। নাজিবউল্লাহ জাদরান ৮ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। রশিদ খান ১২ বলে ১৬ রান করতে সক্ষম হন। মুজিব উর রহমান এবং নবীন-উল-হক যথাক্রমে ১২ বলে ১০ রান এবং ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। জসপ্রীত বুমরাহ ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন। শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব ১টি করে উইকেট পান।

১৫ ওভার বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় ভারত

ভারত খুব সহজেই রান তাড়া করে ম্যাচটি জিতে নেয়। রোহিত শর্মা এই ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ের প্রদর্শন করেন। তিনি মাত্র ৮৪ বলে ১৩১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৬টি চার এবং ৫টি ছয়। ইশান কিষান ৪৭ বলে ৪৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার যথাক্রমে ৫৬ বলে ৫৫ রান এবং ২৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ৩৫ ওভারে ২ উইকেটে ২৭৩ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারতীয় দল। রশিদ খান ৮ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান রোহিত শর্মা।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp