অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত শতরান ইব্রাহিম জাদরানের, স্কোরবোর্ডে ২৯১ রান তুলল আফগানিস্তান
আপডেট করা - Nov 7, 2023 6:40 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩৯ তম ম্যাচে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান তুলল আফগানিস্তান।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী। আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে ৩৮ রানের পার্টনারশিপ করেন। গুরবাজ ২টি চার সহ ২৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার জাদরান একটি দুরন্ত শতরান করেন। তিনি ১৪৩ বলে অপরাজিত ১২৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ৩টি ছয় মারতে সক্ষম হন।
রহমত শাহ শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ বছর বয়সী এই ব্যাটার ১টি চার সহ ৪৪ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক হসমতউল্লাহ শাহিদী ২টি চার সহ ৪৩ বলে ২৬ রান করে নিজের উইকেট হারান। মিডল ওভারে আফগানিস্তানের রানের গতি অনেকটাই কমে গিয়েছিল। আজমতউল্লাহ ওমরজাই ক্রিজে এসে রানের গতি কিছুটা বাড়াতে সক্ষম হন। তিনি ১৮ বলে ২২ রান করেন। তার ইনিংসে ছিল ১টি চার এবং ২টি ছয়। মহম্মদ নবি স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেননি। তিনি ১০ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষে রশিদ খান ১৮ বলে অপরাজিত ৩৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ২টি চার এবং ৩টি ছয় মারতে সক্ষম হন।
জশ হ্যাজেলউড ২টি উইকেট শিকার করেন
এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন জশ হ্যাজেলউড। তিনি ৯ ওভারে ৩৯ রান দেন এবং এর বিনিময়ে ২টি উইকেট পান। তিনি রহমানউল্লাহ গুরবাজ এবং মহম্মদ নবিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে ১০ ওভারে ৫৮ রান এবং ১০ ওভারে ৫৫ রান দিয়ে ১টি করে উইকেট নেন। জাম্পা আজমতউল্লাহ ওমরজাইকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। অন্যদিকে, ম্যাক্সওয়েল রহমত শাহকে আউট করেন। মিচেল স্টার্ক ৯ ওভারে ৭০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। তিনি হসমতউল্লাহ শাহিদীর উইকেট নিতে সক্ষম হন। এই ম্যাচে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Ibrahim Zadran hits Afghanistan's maiden @cricketworldcup century at the Wankhede 🤩@mastercardindia Milestones 🏏#CWC23 | #AUSvAFG pic.twitter.com/QcCis10f7x
— ICC (@ICC) November 7, 2023
Dispatched for a no-look maximum 🤯
This Rashid Khan six is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos Collectible packs!
Visit https://t.co/2yiXAnq84l to own iconic moments from the #CWC23 pic.twitter.com/aHm9LItMpC
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 7, 2023
Afghanistan finish with 5-291 from their 50 overs after a blitz from Rashid Khan. Ibrahim Zadran finishes with 129no #CWC23
— cricket.com.au (@cricketcomau) November 7, 2023
𝐀𝐅𝐆𝐇𝐀𝐍𝐈𝐒𝐓𝐀𝐍 𝐏𝐎𝐒𝐓 𝟐𝟗𝟏/𝟓 𝐎𝐍 𝐓𝐇𝐄 𝐁𝐎𝐀𝐑𝐃! 🎯#AfghanAtalan, riding on @IZadran18's (129*) magnificent hundred and @rashidkhan_19's incredible 18-ball 35*-run cameo, posted 291/5 runs on the board in the 1st inning. 🤩#CWC23 | #AFGvAUS | #WarzaMaidanGata pic.twitter.com/rIiGW8dcLb
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 7, 2023
Brilliant 💯 from Ibrahim zadran. First of afghan to do it in the World Cup 👏 #AUSvsAFG pic.twitter.com/JkjoTlmZ7i
— Irfan Pathan (@IrfanPathan) November 7, 2023
291/5 vs Australia.
286/2 vs Pakistan.
284/10 vs England.
272/8 vs India.Afghanistan is the most improved team in this World Cup – they are making their whole country proud. pic.twitter.com/3B4z7EjOsI
— Johns. (@CricCrazyJohns) November 7, 2023
RASHID KHAN… THE LEGEND…!!!
35* (18) with 2 fours and 3 sixes – a fantastic cameo to take Afghanistan to their highest ever total. A champion player! pic.twitter.com/TyEAlR8Hwa
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 7, 2023
Afghanistan Created History today:
– Register their highest total in WC.
– Zadran first AFG player score 100 in WC.
– Zadran youngest score WC 100s vs AUS.
– Most runs in last 10 over in WCs.
– Most 6s in an innings for AFG in WC.
– Zadran has 3rd HS by a player vs AUS in WCs. pic.twitter.com/hOsZsYsFp2— Tanuj Singh (@ImTanujSingh) November 7, 2023
Ibrahim Zadran 129* off 143 balls helped Afghanistan post 291/5 against Australia after winning the toss in Mumbai – their highest ever total in World Cup history 🇦🇫🔥
Australia also need to pull off the highest ever chase at Wankhede Stadium in Mumbai 👀 #CWC23 #AUSvsAFG pic.twitter.com/puCtyszX6i— Farid Khan (@_FaridKhan) November 7, 2023
Highest ever successful chase in World Cup for Australia – 287.
Target against Afghanistan for Australia – 292.
Game on at the Wankhede Stadium#AUSvsAFGpic.twitter.com/QMrKZs8dLR
— VINEETH𓃵👑 (@sololoveee) November 7, 2023