ডিন এলগারের শতরানের হাত ধরে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

Dean Elgar
Dean Elgar. (Photo Source: Sydney Seshibedi/Gallo Images)

দ্বিতীয় দিনের শেষে ভারতের চেয়ে বেশ কিছুটা এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের অনবদ্য শতরানের হাত ধরে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে প্রোটিয়ারা।

প্ৰথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮ উইকেটে ২০৮ রান। দ্বিতীয় দিনের প্ৰথম সেশনেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়। কেএল রাহুলের ১০১ রানের অসাধারণ ইনিংসের হাত ধরে ২৪৫ রান করতে সক্ষম হয় ভারত। ৫টি উইকেট নেওয়ার মাধ্যমে প্ৰথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার হয়েছেন কাগিসো রাবাডা। নান্দ্রে বার্গার ৩টি উইকেট পেয়েছেন। অন্যদিকে, জেরাল্ড কোয়েটজি এবং মার্কো জ্যানসেন ১টি করে উইকেট নিয়েছেন।

ব্যাট করতে নেমে শুরুতেই এডেন মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তিনি ১৭ বলে মাত্র ৫ রান করেন। আরেক ওপেনার ডিন এলগার ব্যাট হাতে ভারতের বোলারদের ধরাশায়ী করেন। তিনি ২১১ বলে ১৪০ রানের একটি অনবদ্য ইনিংস খেলে ক্রিজে টিকে রয়েছেন। তিনি এই ইনিংসে এখনও পর্যন্ত ২৩টি চার মেরেছেন। টনি ডি জর্জি ৫টি চার সহ ৬২ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এবং ডিন এলগারের মধ্যে ৯৩ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে। কিগান পিটারসেন ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৭ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

ডিন এলগার এবং ডেভিড বেডিংহামের মধ্যে গড়ে ওঠা পার্টনারশিপের হাত ধরে ভালো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা

ডিন এলগার এবং ডেভিড বেডিংহাম মিলে ১৩১ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ করেন। বেডিংহাম ৮৭ বলে ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছয়। কাইল ভেরেইন স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্কো জ্যানসেন ১৩ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর হল ৬৬ ওভারে ৫ উইকেটে ২৫৬ রান।

জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ যথাক্রমে ১৬ ওভারে ৪৮ রান এবং ১৫ ওভারে ৬৩ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ১টি উইকেট পেয়েছেন। তৃতীয় দিনের খেলা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্ৰথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা কত রান করে সেটাই এখন দেখার বিষয়।

এই ম্যাচের দ্বিতীয় দিনের খেলা নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp