দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইংল্যান্ড, বড় লিডের পথে ভারত
আপডেট করা - Dec 15, 2023 5:35 pm

ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম দিনটা যদি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটারদের হয়ে থাকে। তবে দ্বিতীয় দিনটা ছিল ভারতীয় বোলারদের। দীপ্তি শর্মার দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপ। আর তাতেই দ্বিতীয় দিনের শেষে লিডের পাহাড় ভারতীয় মহিলা ক্রিকেট দল। একাই এদিন পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মা। সেইসঙ্গেই দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের লিড ৪৭৮ রানের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ইনিংসেই রানের পাহা়ে চড়েছিল ভারকীয় মহিলা ক্রিকেট দল। সেইসঙ্গেই জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষের দিকে ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন দীপ্তি শর্মা। আর সেই রানের সৌজন্যেই ৪০০ রানের গন্ডী টপকে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটাররা নিজেদের কাজটা একেবারে নিখুতভাবে করেছিল।
মাত্র ৭ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন দীপ্তি শর্মা
অপেক্ষাটা ছিল এবার ভারতীয় বোলারদের। ব্যাটিংয়ের পর সেকানেও কাজটা একেবারে নিখুতভাবে করেছিলেন দীপ্তি শর্মা। বল হাতে এদিন ইংল্যান্ডের একের পর এক তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ব্রিটিশ মহিলা বাহিনীকে কার্যত একটা দিনও ব্যাটিং করার সুযোগটা দেননি ভারতীয় মহিলা দলের বোলাররা। সেখানেই বল হাতে এদিন তাদের যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন দীপ্তি শর্মা। ড্যানি ওয়েট, সোফি একলেস্টোন, অ্যামি জোনসদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন দীপ্তি শর্মা। এছাড়াও তিনি তুলে নিয়েছিলেন কেট ক্রস এবং লরেন ফিলারের উইকেট।
👏🇮🇳 ANOTHER GREAT DAY! Our girls were exceptional, managing to get England women all-out to a low total, and we have a huge advantage with the lead going into the third day.
🫡 Deepti Sharma was the star of the day with the ball-taking 5W haul.
📷 Getty • #INDWvENGW #INDvENG… pic.twitter.com/5i3h9XvMig
— The Bharat Army (@thebharatarmy) December 15, 2023
5️⃣/7️⃣ – Deepti Sharma making it her Odd-ukalam! 🔥🤩#INDWvENGW pic.twitter.com/Q8XJ8GbovP
— Chennai Super Kings (@ChennaiIPL) December 15, 2023
https://twitter.com/navsurani/status/1735629904404726225
https://twitter.com/CricketKenway/status/1735584044782641401
Women's Cricket🏏: Day 2 – India Women lead by 425 runs
India bundled out England at the paltry score of 136 in their first-innings
The visitors lost their last six wickets for 10 runs.
Latest Score:
ENGW 136
INDW 428 & 133/5 (27.4)#INDvENG | #INDWvENGW pic.twitter.com/KoGS1vCvPQ— All India Radio News (@airnewsalerts) December 15, 2023
💪 WHAT A SPELL! Deepti Sharma's stellar 🌟🌟🌟🌟🌟 performance sees her become the first bowler to achieve a 5-W haul in the fewest overs of a women's test innings!
📷 Getty • #DeeptiSharma #INDWvENGW #INDvENG #TeamIndia #BharatArmy pic.twitter.com/4uhWkVgQzX
— The Bharat Army (@thebharatarmy) December 15, 2023
The cheer and support from the Mumbai crowd echo the emotion of a rising era in women's cricket. Creates an atmosphere like no other ❤️#INDWvENGW
— Devjani (@CricketKenway) December 15, 2023
From her variations to tactics, Deepti Sharma turned everything to gold today!
India in a solid position to clinch this test. #INDvENG pic.twitter.com/rJMGJa3yOM— Mithali Raj (@M_Raj03) December 15, 2023
An impressive display by India women on Day 2 of the Test match against England. Scoring perfect 428 runs, with @Deepti_Sharma06 shining with a remarkable 5-wicket performance! 🏏✨💯@BCCIWomen #INDvsENG #Day2 pic.twitter.com/w5Tv5hnIQw
— Jhulan Goswami (@JhulanG10) December 15, 2023
ইংল্যান্ডকে কার্যত দুটো সেশনের মধ্যেই শেষ করে দিয়েছিল ভারতীয় বোলিং লাইনআপ। দীপ্তিকে সেখানেই যোগ্য সঙ্গত দিয়েছিলেন স্নেহ রানা এবং রেণুকা সিংরা। ভারতের ৪২৮ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৩৬ রানে। মাত্র ৩৫ ওভারেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ মহিলা বাহিনীর প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের লক্ষ্য বড় রানের লিড। যদিও দ্বিতীয় ইনিংসে নেমে ছয় উইকেট খুইয়েছে তারা। দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ১৮৬। ক্রিজে ৪৪ রানে রয়েছেন হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের লি়ড এই মুহূর্তে ৪৭৮ রানের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রানের লিড নেওাই যে এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না।