অজি ব্যাটারদের বিরুদ্ধে পঞ্চম দিনের পরিকল্পনার ইঙ্গিত অক্ষর পটেলের
আপডেট করা - Mar 12, 2023 7:59 pm

প্রথম তিন ম্যাচে পিচের ভূমিকাতেই বেকায়দায় পড়তে হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দলকেই। সেখাতবে আগমেদাবাদে বদলে গিয়েছে চিত্রটা। স্পোর্টিং পিচে দুই দলের ব্যাটাররাই বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছছে। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি, শুভমন গিল এবং অক্ষর পটেলরা। চতুর্থ দিনের শেষেই নিজেদের পরিকল্পনা নিয়েই মুখ খুলেছেন ভারতের তারকা ক্রিকেটার অক্ষর পটেল। পিচ যতটা বদলে যাবে তারা ভেবেছিল, তা যে হয়নি মেনে নিতে তোনও দ্বিধা নেই অক্ষর পটেলের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন ৯১ রানের লিড নিতে পেরেছে ভারত। যদিও এই ম্যাচ জয়ের সম্ভাবনা যে ভারতীয় দলের কাছে অনেকটাই কম তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ যেভাবে চলছে তাতে ড্র হওয়ার সম্ভাবনাই বেশী। যদিও শেষপর্যন্ত ভারতীয় দল যে জয়ের জন্যই লড়াই করে যাবে তা বলতে কোনও দ্বিধা নেই অক্ষর পটেলের। অ্স্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিন তাদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে তা নিয়েই দিনের শেষে ইঙ্গিত দিয়েছেন অক্ষর পটেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন অক্ষর পটেল
এই সিরিজে প্রথম ম্যাচ থেকেই ব্যাট হাতে ভাল পারফরম্যান্স প্রদর্শন করছেন অক্ষর পটেল। প্রথম টেস্টে তাঁর হাত ধরেই ৪০০ রানে পৌঁছেছিল ভারতীয় দল। চতুর্থ টেস্টেও বিরাট কোহলিকেও যোগ্য সঙ্গত দিলেন তিনি। ভারতীয় দলের ৫০০ রানের গন্ডী টপকানোর পিছনে তাঁর অবদানও যে কম নয়, তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই বিরাট কোহলির সঙ্গে ৭৯ রানের ইনিংস খেলেছেন অক্ষর পটেল। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৩।
অজি ব্যাটারদের বিরুদ্ধে প্রথম সেশনটা কাজে লাগানোই যে ভারতীয় দলের প্রধান লক্ষ্য , “সেই ইঙ্গিত অক্ষর পটেলের কথায়। তিনি জানিয়েছেন, যখন নতুন ব্যাটাররা আসবেন সেই সময় উইকেট নেওয়ার তাগিদটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাটাররা যখন ক্রিজে সেট হয়ে যায় সেই সময় তাদের আউট করাটা বোলারদের কাছে অনেকটাই কঠিন হয়ে ওঠে। আগামীকাল সকালে অস্ট্রেলিয়ান ব্যাটারদের ক্রিজে বেশীক্ষণ দাঁড়াতে না দেওয়ার পরিকল্পনাই রয়েছে আমাদের”।
এদিন বিরাট কোহলির সঙ্গে যেমন যোগ্য সঙ্গত দিয়েছিলেন অক্ষর পটেল। তেমনই বেশ আক্রমণাত্মক মেজাজেও ক্রিকেট খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই যে ভারতীয় দল ৫০০ রানের গন্ডী টপকাতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। ১১৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল। ব্যাটিংয়ের পর এবার বোলিংয়েও তিনি জাদু দেখাতে পারেন কিনা সেটাই দেখার।