সিএসকের সামনে এমন অনেক প্রশ্ন আছে যার কোন উত্তর নেই, মত ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা উইকেটকিপারের

তিনি মনে করেন চার ম্যাচ হেরে দলের মনোবল কমে গেছে

Chennai Super Kings
Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল মনে করেন যে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ইয়েলো আর্মি এই মরসুমে তাদের চারটি খেলাই হেরেছে এবং ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

পার্থিব প্যাটেল মনে করেন গত বছরের অরেঞ্জ ক্যাপ বিজয়ী রুতুরাজ গায়কওয়াড়ের ফর্ম সিএসকের পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করেছে। গায়কওয়াড়ের জন্যই তারা অর্ডারের শীর্ষে প্রয়োজনীয় ভালো শুরু করতে পারেনি। 

ক্রিকবাজের সাথে কথা বলার সময়, এই মরসুমে ২৫ বছর বয়সী ব্যাটারের খারাপ ফর্ম সম্পর্কে পার্থিব বলেছেন, “এমন নয় যে একটি দল ১৪টি ম্যাচের সবকটিই হারবে। তবে হ্যাঁ, চেন্নাই দলকে নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে, তা তাদের বোলিং সংমিশ্রণ বা ব্যাটিং, উভয় নিয়েই। তাদের রবিন উথাপ্পা এবং আম্বাতি রায়ডু আছে, তবে রুতুরাজ গায়কওয়াড়ের ফর্মে আমূল পরিবর্তন হয়েছে।”

ধোনিকে সিএসকে অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব নিতে দেখতে চান আরপি সিং

রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করার পর থেকে সিএসকে দলের অন্যান্য অনিশ্চয়তার বিষয়েও আলোকপাত করেছেন পার্থিব। তিনি যুক্ত করেছেন, “তারা জাডেজাকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করে একটা বড় পরিবর্তন করেছে। ধোনি ৭ নম্বরে ব্যাট করছে। মাঝে মাঝে ঠীকশানা খেলছে, আবার মিলনে চোট পেয়েছে। শুরুতে আপনি যখন ৪-৫টি ম্যাচ হেরে যান তখন দলের মনোবল কমে যায়।”

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার আরপি সিংও পার্থিবের মতামতের সাথে একমত হয়েছেন এবং মনে করেন যে সুপার কিংসকে আইপিএল ২০২২-এ শক্তিশালী প্রত্যাবর্তন করতে হলে তাদের সমস্যাগুলি সমাধান করতে হবে।

৩৬ বছর বয়সী মনে করেন প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হচ্ছে এবং এটি এমন নয় যা চেন্নাইকে মানায়। তিনি বলেন, “ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই সমস্যা রয়েছে। এরকম আগে দেখা যেত না যে সিএসকে মাত্র ২-৩টি ম্যাচ খেলার পরে তারা প্রথম একাদশ পরিবর্তন করে এবং ব্যাটিং অর্ডার পরিবর্তন করে। কিন্তু এখন সবকিছু অনিশ্চিত দেখাচ্ছে এবং এটি একটি খুব দুর্বল দল বলে মনে হচ্ছে।”

আরপি সিং আরও দাবি করেছেন যে এমএস ধোনির চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব ফিরিয়ে নেওয়া উচিত। তাঁর মতে ধোনি জানেন কীভাবে দলের খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা বের আনতে হয়। তিনি যোগ করেছেন, “আমি মনে করি ধোনি যদি অধিনায়ক হিসাবে ফিরে আসেন তবে পরিস্থিতি আরও ভাল হবে। এটি এমন একটি দল যার থেকে সেরা কম্বিনেশন ধোনি খুঁজে বের করে আনতে পারবে।”  

close whatsapp