ওয়েস্ট ইন্ডজের পারফরম্যান্স দেখে ক্ষোভে ফেটে পড়লেন কার্লোস ব্রেথওয়েট
আপডেট করা - Jul 2, 2023 4:47 pm

১ জুলাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে বোধহয় সবচেয়ে কালো একটা দিন। স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় করতে পারেনি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন করুণ পরিণতি দেখে হতাশায় ভেঙে পড়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। নিজের হতাশা চেপে রাখতে পারেননি প্রাক্তন ক্যারিবিয়ান অল রাউন্ডার কার্লোস ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এর থেকে খারাপ জায়গায় যেতে পারেন না বলেই মনে মন্তব্য করেছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ যে সতে পারবেন না তা তিনিও বুঝতে পারেননি।
এবারই প্রথমবার ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা নির্ণয়ের পর্বে নামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। সেই থেকেই সিঁদুরে মেঘটা দেখতে শুরু করেছিলেন অনেকে। শেষপর্যন্ত সেই আশঙ্কাটাই সত্যি হল। ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ দলকে এবার দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপের ইতিহাসে যে ওয়েস্ট ইন্ডিজকে একসময় বিশ্বের প্রতিটি দেশ সমীহ করতে চলত। যে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের সামনে সকলে মাথা নোয়াতে বাধ্য হত, সেই ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের দেশকেই এবার দেখা যাবে না এবারের বিশ্বকাপের মঞ্চে।
স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
এবারের বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে একটানা তিনটি ম্যাচ হারার পরই ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখানেই স্কটল্যান্ডের বিরুদ্ধে একটা সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। কিন্তু শেষরক্ষা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে আসতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপে যে তারা আসতে পারবে সেই ব্যপারটা যেন মেনে নিতে পারছেন না কার্লোস ব্রেথওয়েট।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এবার একটা বড় সময় ধরে হচ্ছে। অবশ্য সেটা টি টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে হয়েছিল। সুপার টুয়েলভ পর্বে মরা হেরে গিয়েছিলাম। শেষবছর কোয়ালিফাই করতে পারিনি। অর্থাত্ সাদা বলের ক্রিকেটে অতীত থেকেই আমাদের সমস্যা হতে শুরু করেছে। আমার মনে হয় এটাই বোধহয় সবথেকে নীচে, যেখানে আমরা যেতে পারি।
শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের থেকে একটা বড় পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং স্কটল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮১ রানই করতে পেরেছিল ক্যারিবিয়ান ব্রিগেড। আর সেই রান করতে খুব একটা কষ্টও করতে হয়নি স্কটিশ ব্যাটারদের। মাত্র ৩ উইকেট খুইয়েই ম্যাচ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের স্বপ্নও শেষ।